বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

করোনা মহামারীতে মুমিনদের কর্তব্য

করোনা মহামারীতে মুমিনদের কর্তব্য

মহান আল্লাহ তায়ালা মাঝে মধ্যে তার বান্দাদের ,ভয়,মুসিবত ও বিপদ দিয়ে পরীক্ষা করেন । এ সময় মুমিনেরা আক্ষেপ - বিচলিত ও দুঃখ পাবেনা । মহান আল্লাহ তায়ালা এ পরিস্থিতে তার বান্দাদেরকে ধৈর্য্যধারন করতে বলেছেন । পবিত্র আল কুরআনে বর্নিত হয়েছে, আর আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবো, কিছু ভয়, ক্ষুধা জান মাল এবং ফলফলাদির স্বল্পতার মাধ্যমে । আর হে নবী আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন । সূরা আল বাক্বারা, আয়াত-১৫৫ ।

 
প্রথমত মনে রাখতে  হবে পৃথিবীতে যত প্রকারের বালা মুছিবত আসে সবই মানুষের কৃতকর্মের জন্য আসে । এব্যাপারে আল্লাহ তায়ালা বলেছেন ,মানুষের কৃতকর্মের কারনে ,জলে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে । যার ফলে তাদের কোনো কোনো কর্মের শাস্তি তিনি তাদের আস্বাদন করান যাতে তারা ( তাদের কৃতকর্ম থেকে ) ফিরে আসে । সূরা রুম আয়াত ৪১ ।

মানবতার মুক্তির দূত হযরত মুহাম্দ ( সঃ ) বলেছেন , যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে ,তখন সেখানে মহামারী আকারে প্লেগের ( মহামারী ) প্রাদুর্ভার ঘটে । তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় , যা আগেরকার লোকদের মধ্য কখনো দেখা যায়নি । ইবনে মাজাহ ।

হযরত আয়শা ( রাঃ) থেকে বর্নিত , তিনি প্লেগ সম্পর্কে রাসূল ( সঃ ) কে জিজ্ঞাসা করলেন , আল্লাহর নবী ( সঃ ) বললেন , এটি হচ্ছে এক ধরনের শাস্তি । আল্লাহ যার ওপর  পাঠাতে ইচ্ছা করেন পাঠান । কিন্তু মহান আল্লাহ তায়ালা মহামারীকে মুমিনদের জন্য রহমত বানিয়েছেন । অতএব প্লেগে কোনো বান্দা যদি ধৈর্য্য ধারন করে । এবং এ বিশ্বাস নিয়ে যদি শহরে অস্থান করতে থাকে ,মহান আল্লাহ তার জন্য যা নির্ধারন করে রেখেছেন তা ছাড়া আর কোনো বিপদ তার উপর আসবে না । তাহলে সেই বান্দা শহীদের মর্যদা লাভ করবে । বুখারী । অতএব মহামারীতে বিচলিত না হয়ে, ধৈর্য্য ও আল্লাহ রহমত কামনার মধ্যে তা কাটিয়ে মুমিনের কর্তব্য ।

মহামারীতে করনীয়
যে কোনো বিপদ - আপদে বান্দা তার পাপের মহান আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রর্থনা করবে এবং শেষ আশ্রয় হিসেবে তারই নিকট ফিরে আসবে , এটাই মহান আল্লাহ তায়ালার প্রত্যাশা । আল কোরআনের একাধিক স্থানে বিপদে আল্লাহ মুখী হওয়ার নির্দেশ রয়েছে । তাই মহামারীর সময় মুমিনের প্রধান কাজ হলো , নিজের গুনাহের জন্য বিনীত হয়ে অশ্রুসিক্ত নয়নে মহান আল্লা্হর কাছে ক্ষমা প্রার্থনা করা । 

আল্লাহ বলেন , আমি তাদের শাস্তি দ্বারা পাকড়াও করলাম ,কিন্তু তারা তাদের প্রতিপালকের প্রতি বিনয়াবনত হলো না এবং কাতর প্রর্থনা ও করলোনা । সূরা মুমিনুন, আয়াত-৭৬ ।

বেশির ভাগ মাহামারীই সংক্রামক । তাই মহানবী ( সঃ ) মহামারী সংক্রামনরোধে ,আক্রান্ত অঞ্চলে যাতায়াত নিষিদ্ধ করেছেন । তাই মুমিন বান্দারা ঈমান ও আন্তরিকতার সাথে ধৈর্য্য ধারন করবে ।  মহানবী ( সঃ ) বলেছেন, কোথাও মহামারী দেখা দিলে আর তোমরা সেখানে অবস্থান করলে, সেখান থেকে তোমরা চলে এসোনা, আর যে অঞ্চল মহামারীতে আক্রান্ত সে অঞ্চলে তোমরা যেওনা । তিরমিজি ।


মহামারীতে যে দুয়া পড়তে হবে
হযরত আনাস ( রাঃ ) থেকে বর্নিত - রোগব্যাধী থেকে বাচার জন্য রাসূল (সঃ) পড়তেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারছী, ওয়াল  জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন ছাই ইল আসকাম ।

মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুক আমিন।
ডিবি কর্মকর্তার এক অনন্য দৃষ্টান্ত

ডিবি কর্মকর্তার এক অনন্য দৃষ্টান্ত

 
হতদরিদ্র নিঃসন্তান গৃহনীন কাচুয়ানী বেওয়া ( ৮২ )-কে ঘর নির্মান করে দিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত দেখালেন পুলিশ কর্মকর্তা আহসান খান । ২৩ বছর আগে ব্রক্ষপুত্র নদের করাল গ্রাসে ভিটেমাটি হারিয়ে ভিক্ষা করে জীবন চলত কাচুয়ানী বেওয়ার । শেষ আশ্রয় হয় জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ের বালারচর গ্রামের হতদরিদ্র দিন মজুর ভাগ্নে আব্দুস সামাদের দেওয়া একটি ঝুপড়ি ঘড়ে । ভিক্ষা করার সময় গত ৪ বছর আগে হঠাৎ সড়ক দুর্ঘটনায় হাটা চলার শক্তি হারিয়ে ফেললে ভিক্ষা করা করাও বন্ধ হয়ে যায় ।

 
এর পর  অসুস্থ অবস্থায় ঝুপড়ি ঘরে বসে খেয়ে না খেয়ে কোনো রকম জীবন কাটছিল তার । চিকিৎসা ও খাবার সংকটে নির্ঘুম রাত কাটত তার । গরমের দিনে ঝুপড়ি ঘরের বেড়ার ফাক দিয়ে বাতাস প্রবেশ করলে ও শীতকালে দূর্দশার শেষ ছিলনা তার । কারন শীতবস্ত্র বলতে তার কিছুই ছিলনা্ । বৃষ্টি হলে ভিজে যেত তার ঝুপড়ি ঘরের সম্বলটুকু ।

এ ছাড়া সরকারের দেওয়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির বয়ক্স কিংবা বিধবা - ভাতা ও জোটেনি তার কপালে । অসহায় বৃদ্ধা কাচুয়ানী বেওয়ার এমন দুর্বিষহ জীবন কাহিনি গত ২ এপ্রিল পত্রিকা ও অনলাইনসহ সামাজিক যোগাযোগ এর মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়তেই ঢাকা মহানগর ডিবির এডিসি মোঃ আহসান খানের নজরে আসে ।

তিনি তৎক্ষনাৎ স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে প্রথমে ১৫ দিনের খাবার পৌছে দেওয়ার ব্যবস্থা করেন ।
এর পর ঐ ডিবি কর্মকর্তা অর্ধলক্ষাধিক টাকা ব্যয়ে একটি টিনশেড ঘর ও থাকার বিছানাপত্রসহ প্রয়োজনীয় সরজ্ঞাম দেওয়ার ব্যবস্থা করেন । ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে কাচুয়ানী বেওয়ার কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয় ।

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

পবিত্র মাহে রমজানের ফজিলত ও গুরুত্ব

পবিত্র মাহে রমজানের ফজিলত ও গুরুত্ব

মহান আল্লাহ তায়ালা মানব জাতিকে সৃস্টি করেছেন এক মাত্র তার ইবাদত করার জন্য । তাই তিনি পবিত্র আল কোরআনে জানিয়ে দিয়েছেন, আমি জীন ও মানব জাতিকে সৃস্টি করেছি এক মাত্র আমার ইবাদতের জন্য । তাই সিয়াম বা রোজা মুসলমানদের একটি গুরুত্বপূর্ন ইবাদত। মহান আল্লাহ পবিত্র কোরআনে ফরমাইয়াছেন- হে ঈমানদারগন আমি তোমাদের উপর সিয়াম বা রোজা ফরজ করিয়াছি ,যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল । যাতে তোমরা মুত্তাকী হতে পারো । ( বাক্বারা - ১৮৫ ) ।


সিয়াম বা রমজান এর অর্থ
সিয়াম হলো আরবি শব্দ, এর আভিধানিক অর্থ হলো- বিরত থাকা, দূরে থাকা ।

পারিভাষিক অর্থ হলো- সিয়ামের নিয়তে সুবহে সাদিক অর্থাৎ ফজরের আযানে একটু আগ থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু পানাহার, স্ত্রী সহবাস ও যাবতীয় খারাব কাজ থেকে দূরে থাকা বা বিরত থাকা । 

সিয়াম বা রমজানের গুরুত্ব
সিয়াম একটি গুরুত্বপূর্ন ফরজ ইবাদত । এর জন্য সীমাহীন বিনিময় রয়েছে । এটি এমন একটি ইবাদত যার প্রতিদান মহান আল্লাহ তায়ালা নিজ হাতে তার প্রিয় বান্দাদেরকে প্রদান করিবেন । সিয়াম ব্যতীত পৃথিবীতে এমন কোন ইবাদত নেই যার প্রতিদান মহান আল্লাহ তায়ালা নিজে দিবেন । 

সিয়াম সম্পর্কে হযরত আবু সাঈদ খুদরী ( রাঃ ) আনহু বলেন- হযরত নবী করিম (সঃ) বলছেন, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, মহান আল্লাহ তায়ালা জাহান্নামকে তার নিকট হতে ১০০ বছরের পথ দূরে করে দিবেন । (সিলসিলা ছহীহাহ ২২৬৭/২৫৬৫)

হযরত আবু হুরায়রা (রাঃ) আনহু বলেন, রাসূল (সঃ) বলেছেন, যখন রমজান মাস আসে, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত শয়তানকে শৃংখলিত করা হয় । (সিলসিলা ছহীহাহ হা ২২০৭/১৩০৭)

সাহারী খাওয়া সম্পর্কে হযরত আনাস (রাঃ) হতে বর্নিত তিনি বলেন, রাসূল (সঃ) বলেছেন, তোমরা সাহারী খাও, কেননা সাহারীতে বরকত রয়েছে । মুুত্তাফাক্ব আলাইহ, বাংলা মিশকাত হা/১৮৮৫

হযরত আবু  হুরায়ারা ( রাঃ ) বলেন, রাসূল (সঃ) বলেছেন, সিয়াম হচ্ছে ঢাল স্বরুপ এবং জাহান্নাম থেকে বাচার একটি স্থায়ী দুর্গ । আত-তারগীব হা-১৩৮২ । 

সর্বোপরি কথা হলো, প্রত্যেক সুস্থ বালেগ ও বালেগা মুসলমান বান্দা এবং বান্দীদের উচিৎ মাহে রমজানের প্রত্যেকটি রোজা রাখা উচিৎ । আল্লাহ আমাদের সকলকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক আমিন ।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

মাত্র ৩ টি কাজ করলেই ক্যান্সার থেকে মুক্তি মিলবে ইনশাআল্লাহ

মাত্র ৩ টি কাজ করলেই ক্যান্সার থেকে মুক্তি মিলবে ইনশাআল্লাহ

২০১৭ এক হিসাব অনুযায়ী বিশ্বে প্রতি বছর ৮২ লাখ মানুষ ক্যান্সারে মৃত্যু বরন করে । আর প্রতিদিন নতুন করে ৩৩৪ জন মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে । এর ব্যয়বহুল চিকিৎসা করতে গিয়ে সর্বশান্ত হয় ৭০ ভাগ মানুষ । অথচ মাত্র ৩ টি কাজ বিষয়ে  সচেতন হলেই ক্যান্সার থেকে অনেকটাই দূরে থাকা সম্ভব বলে মনে করেন ক্যান্সার বিশেষজ্ঞরা ।

 
ওশ স্টেট মেডিকেল ইউনিভর্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞরা বলেছেন, ক্যান্সার কোনো মরনব্যাধি নয় কিন্তু মানুষ এ রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারনে । তার মতে মাত্র তিনটি উপায় অনুসরন করলেই উধাও  হবে ক্যান্সার ইনশাআল্লাহ ।

উপায় গুলো হলো
১) প্রথমে সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন । কেননা , শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে ।

২) এর পর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন । টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন । উধাও হয়ে যাবে ক্যান্সার । মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন - এর একটি গবেষনায় বলা হয়েছে , কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুন ভালো ।

৩) প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান , ক্যান্সার সেরে যাবে ,ইনশা আল্লহ । চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহন করুন । ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবেনা তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই ।

আরো কিছু খাবার নিম্নে দেওয়া হল
১. বাদাম- বাদাম ভিটামিন ই এর সবথেকে ভালো উৎস । ভিটামিন ই সমৃদ্ধ চিনাবাদাম কোলন , ফুসফুস , যকৃত , এবং অন্যান্য ক্যান্সারের ঝুকি কমায় । সকালে কিংবা বিকালের খাবারে বাদাম রাখুন ।

২. বাতাবিলেবুু- বাতাবিলেবু, কমলালেবু, ব্রোকলি এই সব কিছুতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন সি ক্যান্সার হওয়ার জন্য দায়ী নাইট্রোজেন যৌগের গঠন রোধ করে । বাতাবিলেবু, কমলালেবু, ব্রোকলি এবং ভিটামিন সি সমৃদ্ধ অন্যান্য ফল খাদ্যনালী, মূত্রাশয়, স্তন ক্যান্সার সার্ভিকাল ক্যান্সার এবং পেট  ও কোলন ক্যান্সারের ঝুকি কমায় ।

৩. মিষ্টি আলু- মিষ্টি আলু বিটা ক্যারোটিন সমৃদ্ধ একটি সবজি । গবেষনায় দেখা যায় উচ্চ মাত্রায় বিটা ক্যারোটিন শরীরে থাকলে তা কোলন, স্তন, পেট ও ফুসফুসের ক্যান্সারের ঝুকি কমায় ।

৪. হলুদ- হলুদের মধ্যে বিদ্যমান সবথেকে সক্রিয় একটি উপাদান যা 'কারকিউমিন' নামে পরিচিত প্রদাহজনিত সমস্যা বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট উভয়  উভয় হিসাবে কাজ করে । এই অ্যান্টিঅক্সিডেন্ট মানব দেহের টিস্যুর মধ্যে প্রবেশে করে ভেতর থেকে দেহকে ক্যান্সার প্রতিরোধী করে তোলে । শরীরকে ক্যান্সার প্রতিরোধী করতে চাইলে কাচা হলুদ খেতে পারেন । অথবা মাছ মাংশের সাথে প্রয়োজন মত ব্যবহার করতে পারেন । 

৫. চা- চায়ে রয়েছে ক্যাটচীন নামক একটি যৌগ । এ যৌগটি মানবদেহকে ক্যান্সারের আক্রমন থেকে রক্ষা করে । সম্প্রতি চীনের একটি গবেষনায় দেখা গেছে যারা চা পান করেন তাদের ফুসফুস , প্রস্টেট , কোলন এবং স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুকি যারা চা পান করেন না্ তাদের থেকে অনেক কম । চায়ের মধ্যে সবুজ চা ( গ্রিন টী ) ক্যান্সার প্রতিরোধের জন্য সবথেকে কার্যকর ।

৬. বেদানা- বেদানায় রয়েছে 'এলাজিক অ্যাসিড 'এই অ্যালাজিক এ্যাসিড শরীরে ক্যান্সারের জন্য দায়ী যৌগকে নিস্ক্রিয় করে ও ক্যান্সার কোষ বৃদ্ধি বন্ধ করে । যেকোনো উপায়ে হোক আজ থেকেই পরিবারের সবাইকে বেদানা খাওয়ানোর জন্য উৎসাহী করুন ।

৭. টমেটো -ক্লিনিক্যাল অনকোলজি জার্নালে ২০০৯ সালে প্রকাশিত গবেষনায় দেখা যায় টমেটো 'লাইকোপিন' 'নামক ক্যান্সার প্রতিরোত করে । তাই পুরুষ মহিলা প্রতেকের সপ্তাহে  কমপক্ষে তিনটি টমেটো খাদ্য তালিকায় রাখা অত্যন্ত জরুরী ।

কিডনীর পাথর থেকে বাচতে হলে শুধু ২ টি কাজ করতে হবে
আমাদের দেহের রক্ত পরিশোধনের অঙ্গ কিডনি । এছাড়া ও শরীরে জমে থাকা অনেক রকম বর্জ্য ও পরিশোধিত হয় কিডনির মাধ্যমে । কিডনির নানা সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিডনিতে পাথর হওয়া ।
 
কিন্তু কি কি কারনে কিডনিতে পাথর হওয়া রোধ করতে পারবেন, জানেন কি? আসুন জেনে নেয়া যাক কিডনিতে পাথর কারন সম্পর্কে যা হয়তো আপনার জানা নেই । কাচা লবন খাবেন না 'অনেকেই খাবার লবন খান যা স্বাস্হ্যের জন্য খুবই ক্ষতিকর । কারন লবনের সোডিয়াম খুব সহজে কিডনি দূর করতে পারে না এবং তা জমা হতে থাকে কিডনীতে । তাই আমরা কাচা লবন খাওয়া পরিহার করি ।

পানি পান করুন কিডনির কাজ হচ্ছে দেহের বর্জ্য ছেকে দেহকে টক্সিনমুক্ত করা। আর এই কাজটি কিডনি করে পানির সহায়তায় । যদি আপনি পরিমান মত পানি পান না করেন তাহলে কিডনি সঠিকভাবে দেহের বর্জ্য দূর করতে পারবে না , যা কিডনিতে জমা হতে থাকে পাথর হিসেবে । সুতরাং পরিমিত পানি পান করুন ।

রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

হে ফিভার বা অনবরত হাচি ।

হে ফিভার বা অনবরত হাচি ।

হে ফিভার বা অ্যালার্জি হলে সেই রোগীর অধিক পরিমান হাচি হতে পারে । নাক দিয়ে সব সময় পানির মতো পড়তে থাকে এবং নাক বন্ধ হয়ে যায় এবং শ্বস-প্রশ্বাস নিতে কষ্ট হয় । এ রোগের উৎপত্তি সাধারনত ধূলাবালি থেকে ফুলের রেনু , তুলার আশ , বা রোগীর যেসব খাবার খেলে অ্যালার্জি হয়ে থাকে । এই অ্যালার্জির কারনে অনবরত হাচি হতে থাকে ।

বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় রোগীদের এ ধরনের উপসর্গ বেশি দেখা যায় । অর্থাৎ আমাদের দেশে বিশেষ ঋতুতে বিশেষ কোনো ফুল যেমন হতে পারে ঘাস ফুল ,সরিষা ফুল ইত্যাদি , এ ফুলের রেনু বাতাসের সঙ্গে মিশে নিঃশ্বাসের সঙ্গে মানুষে শরীরে প্রবেশ করে ও এলার্জির সৃষ্টি হয় । সাধারনত ঘাস ফুলের রেনু থেকে বেশি এলার্জি হয় ।

অনেক খাবার থেকে বা ধুলাবালি থেকে এলার্জি হয় , এ গুলো প্রায় সারা বছরই এ রোগের উপসর্গ হিসেবে দেখা যায় এ রোগের নাম হে ফিভার হলে ও এলার্জির কারনে হাচিতে জ্বর হয় না । কোন জিনিস থেকে এ রোগের সূত্রপাত হয় সেটা আগে নির্নয়ের চেষ্টা করতে হবে ।এরপর সাধারনত সেসব জিনিস থেকে একটু  দূরত্ব বজায় রাখলে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায় ।

হে - ফিভার এর লক্ষন ।

হে - ফিভার রোগ হলে রোগীর মধ্যে যেসব লক্ষন  দেখা দিতে পারে ,যেমন -

রোগীর চোখ চুলকায় এবং নাকের মধ্যে শিরশির করে ।

নাক দিয়ে পানি পানি পড়তে থাকে এবং বারবার হাচি আসে

মুখচোখ ফুলাফুলা থাকে এবং চোখ লাল হয়ে যায় ।

কোন জ্বর থাকেনা ।

পরামর্শ 
রোগীকে সতর্কতার চলাফেরা করতে হবে যেন ঠান্ডা বাতাস না লাগে । হাচি এবং নাকের পানি বন্ধ করার জন্য রোগীকে ক্লোরফেনিরামিন মেলিয়েট জাতীয় ওষুধ দেওয়া যেতে পার । ট্যাব ,আকারে যেগুলো দেওয়া হয় যেমন - হিস্টাসিন , পিরিটন ,হিস্টাল ইত্যাদি এবং যারা ট্যাব , খেতে পারেনা তাদের জন্য সিরাপ ও পাওয়া যায় । প্রতিদিন এক বা দুই চামচ করে তিনবার খাওয়ানো যাবে । 

অধ্যাপক ডাঃ এ কে এম মোস্তাফা হোসেন , বক্ষব্যাধি বিশেষজ্ঞ ,মেডিনোভা , মালিবাগ ঢাকা

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

বাঙ্গালী জাতির কর্ণধর বঙ্গবন্ধুর কাটানো কিছু মুহুর্ত

বাঙ্গালী জাতির কর্ণধর বঙ্গবন্ধুর কাটানো কিছু মুহুর্ত

যদি রাত পোহালেই শোনা যেতো , বঙ্গ বন্ধু মরে নায় ।

বাঙ্গালী জাতি হারিয়েছে , তার শ্রেষ্ঠ সন্তান ।

প্যাদা গ্রুপের পক্ষ থেকে ,

 জন্মশতবার্ষিকির লাল গোলাপের শুভেচ্ছা ।

মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০

দুই লাখ মানুষের জন্য ২৮ হাজার কম্বল

দুই লাখ মানুষের জন্য ২৮ হাজার কম্বল


পঞ্চগড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ । কয়েক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এ জেলায় । ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক । সূর্যের আলো মিলছেনা সারা দিন । চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ । জেলা প্রশাসনের তথ্যমতে এই জেলায় প্রায় দুই লাখ শীতার্ত মানুষ রয়েছে । যারা রোদ আর আগুনের তাপ নিয়ে শীত পার করছেন ।

জেলার দুই লাখ মানুষের জন্য বরাদ্দ হয়েছে ২৮ হাজার কম্বল । তাই শীতের বন্দু কম্বল বিতারনে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা । আরও চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে জেলা প্রশাসন । জেলা প্রশাসন সাবিনা ইয়াসমিন বলেন ,সরকার - বেসরকারি সহযোগিতায় প্রায় ৩০ হাজার কম্বল বিতরন করা হয়েছে ।
আরও কম্বল বরাদ্দের জন্য অনুরোধ জানানে হয়েছে । আশা করছি শীঘ্রই আরও কম্বল বরাদ্দ আসবে । সাধারন মানুষের প্রত্যাশা সরকার কম্বলের বরাদ্দ বাড়িয়ে দ্রুত পৌছানো হোক তাদের কাছে । যাতে করে শীতার্ত মানুষ গুলো শীত নিবারন করতে পারে ।

শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০

শীতে হাড়ের ব্যথা ও নিয়ন্ত্রনের উপায় ।

শীতে হাড়ের ব্যথা ও নিয়ন্ত্রনের উপায় ।


শীত সকলের আনন্দের হলেও বয়স্কদের জন্য এটি ব্যথার কারন । এই শীতের দিনে হাড়ের ব্যথা বা আর্থ্রাইটিস , অস্থিসন্ধির ব্যথা বেড়ে যায় । তাপমাত্রা যত নামবে ব্যথার মাত্রা তত বাড়বে । ডাক্তারদের মতে , তাপমাত্রা কমলে হাড়ের জয়েন্ট বা অস্হিসন্ধির রক্তনালিগুলো সংকুচিত হয়ে পড়ে । একই সঙ্গে রক্তের তাপমাত্রা ও কমে যায় । ফলে গাট শক্ত হয়ে ফুলে ওঠে । ব্যথায় কাহিল হয়ে যান বৃদ্ধরা । এই ব্যথা নিয়ন্ত্রনের কিছু উপায় রয়েছে ।

 যেমন , এক , ডাক্তাদের মতে , শীত হার্টের চারপাশে রক্ত ও তুলনা মূলক ঠান্ডা হয়ে যায় । শরীরকে গরম রাখতে এই সময় গরম পোশাক পড়তে হয় । শরীর যত গরম রাখা যাবে , তত হাড়ের ব্যথা কমানো সম্ভব । দুই , রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হলে গাট বা অস্থিসন্ধির পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গ বা পুরো শরীর ও অনেক সময় আক্রান্ত হয় । তখন শরীরজুড়ে ব্যথা ,ফোলাভাব  দেখা যায় । বেকে যায় হাত পা । পেশি দুর্বল হয়ে যায় পড়ে , জ্বর হয় । ডাক্তারদের মতে , বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ পদার্থের ঘাটতি দেখা দেয় শরীরে । ফলাফল , হাড়ের ক্ষয় । এ ছাড়া লিগামেন্টগুলোর দৈর্ঘ্য এবং নমনীয়তা ও হ্রাস পায় । যার কারনে জয়েন্টগুলো ফুলে যায় । এ অবস্থায় ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ পদার্থ্যের ঘাটতি পুরন করা জরুরী । সকালের নরম রোদ ও হতে পারে ঘাটতি পূরনের সহায়ক । 

কারন এ রোদে প্রচুর পরিমান ভিটামিন ডি থাকে । তাই সকালে রোদে গা গরম করে নিবেন । প্রচুর ভিটামিন ডি শরীরে প্রবেশ করলেই কমবে শরীরের ব্যথা ও ফোলাভাব । রোদের তাপে গরম হবে শরীর ও দ্রুত রক্ত সঞ্চালন হবে । তিন , নিয়মিত যোগাসন ও হতে  পারে হাড়ের ব্যথা নিরাময়ের উপায় । তাই সকালে যোগাসন করা উত্তম ।



শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০

পা দিয়ে লিখে গোল্ডেন জি পি এ ৫ অর্জন মানিক রহমানের

পা দিয়ে লিখে গোল্ডেন জি পি এ ৫ অর্জন মানিক রহমানের

মহান আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাহাই করতে পারেন ।জন্ম থেকেই দুই হাত নাই ফুলবাড়ীর মানিকের । তার পর ও সুস্থ ও স্বাভাবিক অন্যান্য শিক্ষার্থীর মতোই পা দিয়ে লিখে জে এস সিতে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে মা - বাবা ও শিক্ষকমন্ডলীর মুখ উজ্জল করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মানিক রহমান ।

অদম্য মেধাবী মানিক রহমান এ বছর ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে । তার রোল নম্বর ৬১৮০১৩ । গত মঙ্গলবার ফলাফল প্রকাশিত হওয়ার পর মানিকের গোল্ডেন জিপিএ ৫ পাওয়ার খবর শুনে সকলেই মুগ্ধ ।

শারীরিক প্রতিবন্ধী মানিক রহমান উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখান গ্রামের ঔষধ ব্যবসায়ী মিজানুর রহমান ও মরিয়ম বেগমের ছেলে । মা - বাবার বড় ছেলে মানিক রহমান জন্ম থেকেই  শারীরিক প্রতিবন্ধী । জন্ম থেকেই তার দুই হাত নেই । আবার একটি পা অন্যটির চেয়ে অনেকাংশে খাটো । কিন্তু পড়াশোনায় কখনো পিছিয়ে যায়নি মানিক রহমান ।

ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার জানান , শারীরিক প্রতিবন্দী হওয়ার পরে ও মানিক অন্যান্য শিক্ষার্থীর চেয়ে ভালো ফলাফল করায় আমরা সকলেই মুগ্ধ । সে জীবনে অনেক বড় হোক আমরা সকলেই এ দোয়া করি । আমিন ।

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

শান্ত-মারিয়াম ডিজাইনার্স এন্ড বিল্ডার্স লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি

শান্ত-মারিয়াম ডিজাইনার্স এন্ড বিল্ডার্স লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি

মানব কল্যানে নিয়োজিত শান্ত-মারিয়াম ফাউন্ডেশন 'র সহযোগী প্রতিষ্ঠান শান্ত - মারিয়াম ডিজাইনার্স এন্ড বিল্ডার্স ' র বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কাজের জন্য নিম্নোক্ত পদে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন জনবল নিয়োগ চলছে ।

>>প্রতিষ্ঠানের - শান্ত - মারিয়াম ডিজাইনার্স এন্ড বিল্ডার্স লিমিটেড ।

>>পদের নাম - চিফ  এক্সিউটিভ অফিসার ,সিভিল ইঞ্জিনিয়ার -কনস্ট্রাশন ।

>>শিক্ষাগত যোগ্যতা - উভয় পদের জন্য বি এসসি বা এম এসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে ।

>>অভিজ্ঞতা - CEO হিসেবে প্রতিষ্ঠানের সমুদয় কর্মকান্ড পরিচালনা করার কমপক্ষে ১০ বছরের বাস্তব

                     অভিজ্ঞতা থাকতে হবে এবং সিভিল ইঞ্জিনিয়ার - কনস্ট্রাশন  হিসেবে কমপক্ষে  ১০  বছরের

                    বাস্তব  অভিজ্ঞতা থাকতে হবে ।

>> বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ - ২৩/১২/২০১৯

>>আবেদনের শেষ তারিখ - ১০/০১/২০২০

>>পদ সংখ্যা - ০৩ টি ।

>>চাকুরীর ধরন - বেসরকারি ।

>>আবেদনের ঠিকানা - শান্ত-মারিয়াম ফাউন্ডেশন

                                     ৪৫ সোনারগা জনপদ সেক্টর ৭ ,উত্তরা ,ঢাকা ১২৩০







>

সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯

ধেয়ে আসছে নিম্নচাপ বুলবুল

ধেয়ে আসছে নিম্নচাপ বুলবুল

ধেয়ে আসছে নিম্নচাপ বুলবুল
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন ঘুর্নিঝড়ে রুপ নিয়েছে । বুলবুল নামের এই ঘুর্নিঝড়টি আর ও তীব্র গতি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসার খবরে উপকূলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে । বুলবুলের কারনে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে । আছড়ে পড়েছে বিশাল -বিশাল ঢেউ । বইছে ঝড়ো হাওয়া । এই অবস্থায় সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলের সবাই -গন্তব্যস্থানে ফিরতে শুরু করেছে  । 


আবহাওয়া দফতর সন্ধ্যা ৬ টার সর্বশেষ বুলেটিনে জানিয়েছে,ঘূর্নিঝড় বুলবুল মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিনে , চট্টগ্রাম বন্দর থেকে  ৮২০ কিলোমিটার দক্ষিন-দক্ষিন পশ্চিমে , কক্সবাজার থেকে  ৭৭৫  কিলোমিটার দক্ষিন - দক্ষিন পশ্চিমে ও পায়রা বন্দর থেকে  ৭৪০ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছে । এটি আরও ঘনীভূত হয়ে উত্তর - উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর ।


ঘূর্নিঝড় কেন্দ্রের  ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায়  ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে  ৮৮ কিলোমিটা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ।

শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

টাঙ্গাইলের ২০১ গম্ভুজ মসজিদ

টাঙ্গাইলের ২০১ গম্ভুজ মসজিদ

টাঙ্গাইলের অনন্য স্থাপনা ২০১ গম্ভুজ মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে বেশি গম্ভুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনারবিশিষ্ট মসজিদ । এই মসজিদের নকশা করা হয়েছে ২০১ টি গম্ভুজ ও ৯ টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্নাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে । মসজিদটির পুরো কাজ এখনো শেষ হয়নি ।

২০১ গম্ভুজ মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা ইউনিয়নের দক্ষিন পাথলিয়া গ্রামে অবস্থিত । ২০১৩ সালের জানুয়ারী মাসে এই মসজিদের কাজ শুরু হয় । মসজিদটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যান ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে । 

এ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রাজিয়া খাতুন । এ মসজিদটি নির্মান করতে আনুমানিক প্রায় ১ কোটি টাকা খরচ হবে বলে ধারনা করা হচ্ছে । ২০১৭ সালে মসজিদটির কাজ শেষ হওয়ার কথা থাকলে ও তা এখনো শেষ হয়নি । 

প্রকাশ থাকে যে , মসজিদটির নির্মান কাজ শেষ হলে পবিত্র কাবা শরীফের ইমাম এসে নামাজের ইমামতি করে মসজিদটি উদ্বোধন করবেন । পৃথিবীর ইতিহাসে এতো সংখ্যক গম্ভুজবিশিষ্ট মসজিদ  নির্মান করা হয়নি । অত্যান্ত দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে ৮১ ফুট একটি গম্ভুজ রয়েছে ।

এই বড় গম্ভুজের চার পাশে ছোট ছোট ২০০ টি গম্ভুজ রয়েছে । এদের প্রত্যেকের উচ্চতা ১৭ ফুট করে । মূল মসজিদের চার কোনায় রয়েছে চারটি মিনার । এদের প্রত্যেকটির উচ্চতা ১০১ ফুট করে । পাশাপাশি আরো চারটি মিনার আছে ৮১ ফুট উচ্চতার । সবচেয়ে উচু মিনারটি মসজিদের পাশেই অবস্থিত ।এর উচ্চতা ৪৫১ ফুট । 

১৪৪ ফুট দৈর্ঘ্য ও ১৪৪ ফুট প্রস্থ দ্বিতল এই মসজিদটিতে একত্রে ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে । মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত আছে পুনাঙ্গ পবিত্র কোরআন শরীফ । যে কেউ বসে বা দাড়িয়ে দেয়ালে অঙ্কিত কোরআন শরীফ পড়তে পারবেন । 

মসজিদের প্রধান দরজা নির্মান করা হয়েছে ৫০ মন পিতল দিয়ে । আযান দেওয়ার জন্য সবচেয়ে  উচু মিনার বানানো হবে । মসজিদটি সম্পূর্ন শীতাতপনিয়ন্ত্রিত হলে ও সহস্রাধিক বৈদ্যুতিক পাখা যুক্ত করা হবে । 

১৫ বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত । মিহরাবের পাশে লাশ রাখার জন্য হিমাগার তৈরী করা হবে । এ ছাড়া এ মসজিদের পাশে আলাদা আর একটি ভবন নির্মান করা হবে । ঐ ভবনে থাকবে গরীব ও দুস্থ নারীদের জন্য বিনামূল্যে চিকিতসার জন্য হাসপাতাল ,এতিমখানা ,ও বিদ্যাশ্রম ইত্যাদি ।

মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

সরকারি ভি আই পির অপেক্ষায় ফেরিতে প্রান গেল ছাত্রের

সরকারি ভি আই পির অপেক্ষায় ফেরিতে প্রান গেল ছাত্রের

সরকারের এক জন যুগ্ন - সচিবের গাড়ির জন্য তিন ঘন্টা ফেরি আটকে রাখায় অ্যাম্বুলেন্সে প্রান গেল এক ছাত্রের । এ নিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে । সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া এ ঘটনায় কথিত ভি আই পি সরকারি কর্মকর্তাকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা । অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করছে নৌ পরিবহন মন্ত্রনালয় ।

গাড়িতে যে ছিলেন 
অবশ্যই ইতিমধ্যে জানা গেছে ,সে দিন সেই গাড়িতে ছিলেন এটুআই প্রকল্পে দায়িত্বরত যুগ্ন - সচিব আব্দুস সবুর মন্ডল । তার গাড়ির জন্যই তিন ঘন্টা ফেরি আটকে রাখা হয় । ফেরি আটকে রাখার  এ আদেশ দেন মাদারীপুরের ডি সি  মোঃ ওয়াহিদুল ইসলাম । সেই আদেশ মানতে মৃত্যুপথযাত্রীর আবেদন - নিবেদন ও শোনেনি ফেরিকর্তৃপক্ষ ।

জানা যায় , নড়াইলের কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র তিতাস ঘোষ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন তার স্বজনেরা । 
সেদিন রাত ৮ টায় যখন অ্যাম্বুলেন্সটি মাদারীপুরে কাঠালবাড়ী ১ নম্বর ফেরিঘাটে পৌছায় তখন কুমিল্লা নামের একটি ফেরি ঐ ঘাটেই ছিল । 

কিন্তু  সরকারের এটুআই প্রকল্পের যুগ্ন - সচিব মোঃ আব্দুস সবুর মন্ডল  এর গাড়ি যাবে -এই নির্দেশনা থাকায় ফেরি ছাড়তে দেরি করে ঘাট কর্তৃপক্ষ । 

তিতাসের স্বজনদের আহাজারী
ফেরি ছাড়তে দেরি করায় তিতাসের স্বজনরা বিআইডব্লিউটিএর এবং উপস্থিত পুলিশের হাতে পায়ে ধরে বার বার ফেরি ছাড়ার অনুরোধ করলে ও  কোনো  কাজে আসেনি তাদের অনুরোধ । এমনকি সরকারি জরুরী সেবার নাম্বার ৯৯৯ কল করেও কোনো কাজে আসেনি । শেষ পর্যন্ত সরকারি কর্মকর্তা আব্দুস সবুর মন্ডল এর গাড়ি ৩ ঘন্টা দেরি করে আসার পর রাত ১১ টায় ফেরি ছাড়ে । 

তিতাসের করুন মৃত্যু 
শেষ  পর্যন্ত ভি আই পি কর্মকর্তার গাড়ি আসার পর যখন ফেরি ছাড়ে তখন ও তিতাস ভালো ছিল কিন্তু যখন ফেরি মাঝ নদীতে আসলে এ্যাম্বুলেন্সেই তিতাস মারা যায় । তিতাসের মামা সাংবাদিকদের বলেন ,আমার বোন বিআইডব্লিটিএর লোকদের হাতে  পায়ে ধরলে ও তারা ফেরি ছাড়েনি ,তারা উল্টো বলেছে তারা ফেরি ছারলে নাকি তাদের চাকুরী থাকবে না । 

তদন্ত কমিটি
তিতাসের  মৃত্যু এবং ফেরি দেরিতে ছাড়ার ঘটনা তদন্ত করার জন্য যুগ্ন - সচিব শাহনওয়াজ দিলরুবা খানকে প্রধান করে কমিটি করেছে নৌ-পরিবহন মন্ত্রনালয় । এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রনালয়ের উপ - সচিব শাহ হাবিবুর রহমান হাকিম । দতন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে দতন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন নৌ - পরিবহন মন্ত্রনালয় । 

তিন ঘন্টা দেরিতে ফেরি ছাড়ার পর যখন ফেরি মাওয়ার ঘাটের কাছাকাছি পৌছলে তিতাস সুন্দর এই পৃথিবীর আলো বাতাস মায়া মমতা ছেড়ে চলে গেলো না ফেরার ভূবনে । শুধু ভিআইপির দোহাই দিয়ে ফেরি কর্তৃপক্ষ ফেরি দেরিতে ছাড়ার কারনে এবং তাদের খাম খেয়ালির কারণে ঝরে গেলো গোলাপের মত এক টুকরো প্রান । এভাবে তিতাসের মতো আর যেনো কারো অকালে

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

ডেঙ্গু জ্বরের ভয়াবহ অবস্থা ধারন

ডেঙ্গু জ্বরের ভয়াবহ অবস্থা ধারন


প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রন্ত রোগীর সংখ্যা । প্রতিন  ৪০০ জনের ও বেশি ডেঙ্গু রোগে আক্রন্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ।  এর একটি বড় অংশ জুড়ে রয়েছে শিশু । সরকারি হিসাবে ডেঙ্গু জ্বরে এ পর্যন্ত প্রায় ৫ জনের মৃত্যুর কথা বলা হলে ও ২২ জনের মৃত্যু বিষয় নিশ্চিত হওয়া গেছে । এর মধ্যে ১০ জনই শিশু রয়েছে । ডেঙ্গু আক্রন্ত রেকর্ড ছাড়ানোয় রাজধানীতে নেয়া হচ্ছে সতর্কতা।

স্বাস্হ্য অধিদপ্তরের ইর্মাজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী , গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রন্ত হয়েছেন ৪৭৩ জন । বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার আট শত তেইশ জন ।ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন ৩৯৩ জন । মিটফোর্ড হাসপাতালে রয়েছেন ১৮৮ জন , ঢাকা শিশু হাসপাতালে রয়েছেন ৬৫ জন , 

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১২২ জন , হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ১৬০ জন ,বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন , ইবনে সিনা হাসপাতালে ৪৫ জন , সেন্ট্রাল হাসপাতালে ৬৬ জন , ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ৬৬ জন এ্যাপোলো হাসপাতালে ৪৭ জন চিকিৎসাধীন রয়েছেণ । এ পর্যন্ত নিয়েছেন ৫ হাজার ৯৩৮ জন । 

গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছনে ৯৯ জন । মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন । হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৬০ জন এবং ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন । সারা দেশে ডেঙ্গু রোগে আক্রন্তের কয়েক লাখ ছাড়িয়ে গেছে বলে ধারনা করা হয়েছে ।

ডেঙ্গু আক্রন্ত অনেকেই হাসপাতালে ভর্তি না হওয়ায় এবং সব হাসপাতাল ও ক্লিনিকের পরিসংখ্যান সঠিকভাবে না পাওয়ায় ডঙ্গু রোগীর সংখ্যা প্রকৃত হিসাবের চেয়ে সরকারি হিসাব অনেক কম ।মৃত্যুর সংখ্যা ও একই অবস্থা প্রকৃত সংখ্যা পাওয়া খু্বই কষ্টসাধ্য হয়ে পড়েছে । 

এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে ২২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে । এদের মধ্যে ১০ জনই শিশু বলে নিশ্চিত হওয়া গেছে । গত ১৫ ই জুলাই স্কয়ার হাসপাতালে মারা গেছে লাবন্য আলিনা কাজী নামের এক জন ৪ বছরের শিশু । আর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে অনেক রোগী মারা গেছে ।

আমাদের ঢাকা দক্ষিন ও উ্ত্তর সিটির মেয়র সাঈদ খোকন ও আতিকুল ইসলাম জানান , ডেঙ্গুর উপদ্রব থেকে বাচার জন্য আমরা ডেঙ্গু নিধন প্রকল্প চালু করেছি এবং প্রতিটি এলাকা ও মহল্লায় ডেঙ্গু মশার ঔষধ দেওয়া হবে আর আমাদের সতর্ক থাকতে হবে । 

ভয়াবহ ঝুকিতে শিশুরা,

প্রতিদিন আক্রন্তের সংখ্যা প্রায় ৪০০ জন ।

মৃত্যু ২২ জনের  ,

দেশ জুড়ে আক্রন্ত প্রায় কয়েক লাখ,

জ্বর অনূভব হলেই ডাক্তারের শরনাপন্ন হওয়ার পরামর্শ । 




শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

ত্বকে লেজার চিকিৎসা

ত্বকে লেজার চিকিৎসা

অবাঞ্ছিত চুল ও লোম অপসারনে লেজার 
আমাদের দেশের শ্যামলা রঙ্গের ত্বকের জন্য নির্মিত ফ্লক্স এক হাজার ডাইওড মেশিন বাংলাদেশে ও রয়েছে । ত্বকের কোনো ক্ষতি না করেই , ত্বকের গভীরে প্রবেশ করে অবাঞ্ছিত লোম ও চুলকে অঙ্কুরে ধ্বংস করে । অন্য দিকে আধুুনিক কুলিং ব্যবস্থা চিকিৎসাকে নিরাপদ ও আরামদায়ক করে । 

কিউ - সুইচড এনডি ইয়াগ নামক লেজার দুটি ভিন্ন ধরনের মিশ্রিত রশ্মির সৃষ্টি করে ত্বকের গভীরে অবাঞ্ছিত চুলের ওপর কাজ করে । বাংলাদেশে ইনটেন্স পালস লাইট নামক অত্যাধুনিক লেজার মেশিন রয়েছে । যা একই নিয়মে কাজ করে কিন্তু সময় লাগে অনেক কম । কারন ,এর চিকিৎসা স্পট সাইজ অনেক বড় । 

এক্ষেত্রে চার সপ্তাহ পর পর চারটি সিটিং এর প্রয়োজন হয় । সব পদ্ধতিই ব্যাথামুক্ত ও রক্তপাতবিহীন ।
চুল অপসারনে এটি একটি বিস্ময়কর  আবিস্কার ও শতভাগ কার্যকর চিকিৎসা পদ্ধতি । 

ব্রন নির্মূলে লেজার রশ্মির ব্যবহার
গত ১০ বছর ধরে ব্রন চিকিৎসায় ফোটন রশ্মি বিশ্বব্যাপি সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে । যে ব্যাকটেরিয়া ব্রনের জন্য দায়ী তা এ রশ্মি শোষন করে জীবানুকে ধ্বংস করে । তাই এ ক্ষেত্রে এ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন কমে যায় । এ চিকিৎসার সময়কাল ৬ থেকে ৮ সপ্তাহ এবং সপ্তহে এক থেকে দুইবার করতে হয় ।এটি খুব সহজ ও ব্যাথামুক্ত পদ্ধতি । তবে ধৈর্য্যসহকারে চালিয়ে যেতে হবে ।

মুখের সৌন্দর্য বৃদ্ধি ও ত্বকের দাগের চিকিৎসায় লেজার 
কিউ সুইচড এনডি ইয়াগ দুটি তরঙ্গ দৈর্ঘ্যে কাজ করে এর সমাধান দেয় । ত্বকের কালো ও জন্মদাগ মুখের ত্বকের উপরিভাগের লোম ও রক্তনালীর সমস্যায় এ চিকিৎসা খুবই ফল প্রসু । 

ত্বকের টিউমার অপসারনে লেজার 
কার্বন ডাই  অক্সাইডযুক্ত লেজার ত্বকের টিউমার ও ক্যান্সার ,আচিল ও বয়সের ভাঁজের চিকিৎসায় অত্যান্তকার্যকর পদ্ধতি । সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এতে অ্যানস্থেসিয়ার প্রয়োজন হয় না । ব্যাথমুক্ত এ পদ্ধতিতে এক থেকে দুইবার চিকিৎসার প্রয়োজন হয় । 

ত্বকের ঘা ও অপারেশন পরবর্তী শুকানোর জন্য লেজার 
ইনকোহারেন্ট ফোটন রশ্মির সাহায্যে উন্নাত চিকিৎসাব্যবস্থা ডায়াবেটিস ,আলসার ত্বকের প্রদাহ অপারেসন ,পরবর্তী ঘা শুকানোর জন্য লেজার ব্যবহৃত হয় ।


বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

বাড্ডায় গনপিটুনিতে হত্যায় ৪ জন গ্রেফতার

বাড্ডায় গনপিটুনিতে হত্যায় ৪ জন গ্রেফতার

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গনপিটুনিতে তাছলিমা বেগম রেনু হত্যা তিনজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ । এর মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন । তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে । তবে এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে গনপিটুনিতে নেতৃত্বদানকারী হৃদয় নামের এক বখাটে ।

এদিকে তুবা এখনো যানে না যে তার মা আর পৃথিবীর বুকে বেচে নেই । সে জানে তার মা তার জন্য জামা আনতে গেছে । গতকাল বাচ্চু ( ২৫ ) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ । এর আগে রবিবার রাতে বাপ্পি , শাহীন ও জাফর নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে ।

গতকাল তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের তিন জনকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করে । এর মধ্যে জাফর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন । এর আগে চার আসামির জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে  আবেদন করেন  তদন্তকারী কর্মকর্তা । আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

বাড্ডা থানার পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান , রেনুকে পেটানোর ঘটনায় মূল আসামি হৃদয় নামের এক জনকে সনাক্ত করেছে পুলিশ । সে উত্তর বাড্ডা তার বাবা হানিফ আলির সবজির দোকানে কাজ করে । সে তেমন লেখাপড়া ও করে নি ,এলাকায় বখে যাওয়া ছেলেদের মধ্যে একজন । তাকে গ্রেফতার করার জন্য পুুলিশ অভিযান চালাচ্ছে ।
  
 মেয়ে তাসনিম তুবা জানেনা তার মা কোথায় আছে 
চার বছরের মেয়ে তাসনিম তুবা জানেনা তার প্রান প্রিয় মা কোথায় আছে , সে জানে তার মা তার জন্য জামা কাপড় কিনতে গেছে । তার মা যে দুনিয়ার বুকে আর বেচে নেই সে নাফেরার দেশে চলে গেছে । সে জানেনা , তাকে বুকে আগলে ধরার মতো , তাকে খাবার খাওয়ানোর মতো , গোসল করিয়ে দেওয়ার মতো ,তাকে বুকে নিয়ে ঘুম পারাবার মতো এই সুন্দর পৃথিবীতে আর কেউ নেই । তুবা এও জানেনা পারিবারিক কলহের জেরে তার বাবা তাদেরকে ছেড়ে চলে গেছে অনেক আগে । তাকে আগলে রাখার মতো এক মাত্র অবলম্বন ছিল তার মমতাময়ী মা সে ও মানুষ রুপি কিছু  পশুদের নির্মম ও নিষ্ঠুর অত্যাচারে চলে গেছে না ফেরার দেশে । 

রেনুর আত্বীয়দের বাসায় শোকের মাতাম
রেনু বেগমের আত্বীয়দের বাসায় যখন শোকের মাতাম চলছে ,তখন তার মেয়ে তাসনিম তুবা খেলায় মগ্ন ছিল , কখনো পুতুর আবার কখনো মায়ের ছবি হাতে নিয়ে পায়তারা করছে । সে তখন ও জানেনা , যে তার দরদী মা আর তাকে আম্মু বলে ডাকবে না । আর সে ও মা বলে আর কোনো দিন ডাকতে পারবে না । রাতের বেলায় মাকে জড়িয়ে ঘুমাতে পারবে না ,মায়ের মিষ্ঠি মুখের সেই ঘুম পারানোে গানটি আর শুনবে না ।  



 



শনিবার, ১৩ জুলাই, ২০১৯

পদ্মা সেতুর মূল কাজের ৮১ শতাংশ শেষ

পদ্মা সেতুর মূল কাজের ৮১ শতাংশ শেষ

দেশি - বিদেশি চক্রান্ত আর গুজব উপেক্ষা করে দ্রুত এগিয়ে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর কাজ । এরই মধ্যে মূল কাজের ৮১ শতাংশ এবং সার্বিক কাজের ৭১ শতাংশ কাজ শেষ হয়েছে । যা দক্ষিন অঞ্চলের মানুষের বহু দিনের হৃদয়ের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে ।

পদ্মা সেতুর পাইলের সংখ্যা-
প্রকাশ থাকে যে, পদ্মা সেতুর মোট পাইলের সংখ্যা হলো  ২৯৪ টি । যার ইতিমধ্যে ২৯২ পাইলের কাজ সম্পন্ন  হয়েছে । বাক ২ টি পাইলের কাজ ও এ মাসের ১৫ তারিখের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে । এ ২ টি পাইলের কাজ শেষ হলে পদ্মা সেতুর মোট ৯৪ টি পাইলের কাজ শেষ হয়ে যাবে । 

মোট স্প্যান বসবে - 
পদ্মা সেতুতে মোট স্প্যান বসবে ৪১ টি । এরই মধ্যে ১৪ টি স্প্যান পিলারে বসছে । আর ও ১০ টি স্প্যান মাওয়া ঘাটের কুমারভোগ কনস্ট্রাশন ইয়ার্ডে এসে পৌচেছে সে গুলোর ফিটিংস এর কাজ চলছে । বাকি স্প্যান গুলোর তৈরী হচ্ছে চায়নাতে । পুরো সেতুতে ২৯৩১ টি রোডওয়ে  স্ল্যাব বসানো হবে । আর রেলওয়ে স্ল্যাব বসবে ২৯৫৯ টি । 

পদ্মা সেতুর পিলারের সংখ্যা - 
পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা ৪২ টি । এ পর্যন্ত ২৯ টি পিলারের কাজ শেষ হয়েছে । বাকি ১৩ টি পিলারের কাজ ও শেষের দিকে । এ পর্যন্ত সেতুর প্রায় দুই কিলোমিটার দৃশ্যমান হয়েছে । যা দেখতে খুবই দুন্দর দেখা যায় । এখানে দেশি - বিদেশি প্রায় ২৫ হাজার শ্রমিক কাজ করতেছে । 

পদ্মা সেতুর কাজ করছেন যে কোম্পানি - 
পদ্মা সেতুর মূল কাজ করেছেন চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি । নদী শাসনের কাজ করছেন দেশটির আর একটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন এবং প্রকল্প এলাকা জুড়ে তত্ত্বাবধায়নসহ কঠোর নিরাপত্তায় রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ।

ছয় দশমিক ১৫ কিলোমিটার এ বহুমূখী সেতুর  মূল আকৃতি হবে দোতলা । কংক্রিট ও স্টিল দিয়ে  নির্মিত হচ্ছে  এ সেতুর কাঠামো । জানা গেছে , পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা উভয় প্রান্তে ভায়াডাক্ট - এর পাইলিং  এবং পিলারের কাজ শেষে এখন গার্ডার স্থাপনের কাজ চলছে । এরই মধ্যে দুই প্রান্তে টোল প্লাজা এবং সংযোগ সড়ক নির্মান কাজ শতভাগ শেষ হয়েছে ।



পদ্মা সেতুতে মানুষের কল্লা ও রক্ত লাগবে এমন  গুজব ছড়ানোর প্রতিবাদে  কঠোর অবস্থানে আছেন র‍্যাব ।

শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

অপারেশন ছাড়া পাইলস চিকিৎসা

অপারেশন ছাড়া পাইলস চিকিৎসা

পাইলস চিকিৎসায় বহু ধরনের পদ্ধতি রয়েছে । শতকরা নব্বাই জনের ও বেশি রোগীকে বিনা অপারেশনে  চিকিৎসা করা সম্ভব । তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে রাবার রিং লাইগেশন পদ্ধতি ।এর পর রয়েছে ইনজেকশন পদ্ধতি ।

১৯৬৯ সালে জন মরগ্যান চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে প্রথম ইনজেকশনের সাহায্যে পাইলস চিকিৎসা করেন । তিনি পারসালফেট অফ আয়রন ব্যবহার করতেন ।মার্কিন যুক্তরাষ্ট্রে ইনজেকশন পদ্ধতির পাইওনিয়ার হচ্ছেন ডাঃ মিশেন । কিন্তু তিনি আমৃত্যু তার গোপন ঔষধের ফরমূলা প্রকাশ করেননি । 

ডাঃ মিশেন তার মৃত্যুর আগমুহুর্তে তিনি তার গোপন ফর্মূলা বিক্রি করে যান । ১৯৭১ সালে শিকাগোর চিকিৎসক ডাঃ এন্ডুজ প্রথমবারের মতো গোপন ফর্মূলাটি প্রকাশ করে বলেন ,এই ইনজেকশনে ফেলন ব্যবহার করতে হবে । এর পর ফেলনের সাথে গ্লিসারিন ব্যবহার করতে হয় ।

সতর্কতা 
পাইলস ইনজেকশন দেয়ার জন্য বারবার একই সিরিন্জ ব্যবহার করা যাবেনা । কারন একই সিরিন্জ বারবার ব্যবহার করাতে মারত্তক রোগ ছড়াতে পারে । যেমন ,হেপাটাইটিস বি -ভাইরাস  যা ধীরে ধীরে লিভারকে ধ্বংস করে এবং এইডস এর মত ভয়াবহ রোগ ছড়াতে পারে । সিরিন্জ জীবানু মুক্ত করে নিতে হবে অথবা একই সিরিন্জ একবারই ব্যবহার করতে হবে ।

 ইনজেকশনে কী ব্যবহার করা হয়  
এখন ফেলনের সাথে ভেজিটেবল অয়েল ব্যবহার করা হয় । যুক্তরাজ্যে এ ধরনের ঔষধ ব্যবহার করা হয় । মার্কিন যুক্তরাষ্ট্রে কুইনুরাইড সল্যুশন ব্যবহার করা হয় । ইনজেকশন দেওয়ার সময় রোগীর টের পাওয়ার ও কথা নয় ব্যথাতো দুরের কথা । ইনজেকশনের আগে ও পরে খাওয়া দাওয়া স্বাভাবিক থাকবে ।

 ইনজেকশন কতবার দিতে হয় ?
সব পাইলসে একই সাথে ইনজেকশন দেওয়া উচিৎ । এতে যদি রক্ত পড়া বন্ধ না হয় ,তা  না হলে  অন্য কোন পদ্ধতি ব্যবহার করা উচিৎ । তবে বারবার মলদ্বারে ইনজেকশন দেয়া ঠিকনা কারন,
এতে মলদ্বারের জ্বালাপোড়া বাড়তে পারে । একবার ইনজেকশন দিয়ে ভালো না হল ,বারবার ইনজেকশন দিয়ে সুফল পাওয়া যায় না বলে রেকটাম ও মলদ্বার সার্জারি বিভাগের বিশেষজ্ঞদের ধারনা ।

 

বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯