শীত সকলের আনন্দের হলেও বয়স্কদের জন্য এটি ব্যথার কারন । এই শীতের দিনে হাড়ের ব্যথা বা আর্থ্রাইটিস , অস্থিসন্ধির ব্যথা বেড়ে যায় । তাপমাত্রা যত নামবে ব্যথার মাত্রা তত বাড়বে । ডাক্তারদের মতে , তাপমাত্রা কমলে হাড়ের জয়েন্ট বা অস্হিসন্ধির রক্তনালিগুলো সংকুচিত হয়ে পড়ে । একই সঙ্গে রক্তের তাপমাত্রা ও কমে যায় । ফলে গাট শক্ত হয়ে ফুলে ওঠে । ব্যথায় কাহিল হয়ে যান বৃদ্ধরা । এই ব্যথা নিয়ন্ত্রনের কিছু উপায় রয়েছে ।
যেমন , এক , ডাক্তাদের মতে , শীত হার্টের চারপাশে রক্ত ও তুলনা মূলক ঠান্ডা হয়ে যায় । শরীরকে গরম রাখতে এই সময় গরম পোশাক পড়তে হয় । শরীর যত গরম রাখা যাবে , তত হাড়ের ব্যথা কমানো সম্ভব । দুই , রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হলে গাট বা অস্থিসন্ধির পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গ বা পুরো শরীর ও অনেক সময় আক্রান্ত হয় । তখন শরীরজুড়ে ব্যথা ,ফোলাভাব দেখা যায় । বেকে যায় হাত পা । পেশি দুর্বল হয়ে যায় পড়ে , জ্বর হয় । ডাক্তারদের মতে , বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ পদার্থের ঘাটতি দেখা দেয় শরীরে । ফলাফল , হাড়ের ক্ষয় । এ ছাড়া লিগামেন্টগুলোর দৈর্ঘ্য এবং নমনীয়তা ও হ্রাস পায় । যার কারনে জয়েন্টগুলো ফুলে যায় । এ অবস্থায় ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ পদার্থ্যের ঘাটতি পুরন করা জরুরী । সকালের নরম রোদ ও হতে পারে ঘাটতি পূরনের সহায়ক ।
কারন এ রোদে প্রচুর পরিমান ভিটামিন ডি থাকে । তাই সকালে রোদে গা গরম করে নিবেন । প্রচুর ভিটামিন ডি শরীরে প্রবেশ করলেই কমবে শরীরের ব্যথা ও ফোলাভাব । রোদের তাপে গরম হবে শরীর ও দ্রুত রক্ত সঞ্চালন হবে । তিন , নিয়মিত যোগাসন ও হতে পারে হাড়ের ব্যথা নিরাময়ের উপায় । তাই সকালে যোগাসন করা উত্তম ।


0 coment rios: