রবিবার, ৯ জুন, ২০১৯

ঈদের ছুটিতে মহাসড়কে ঝরে গেল ৪৩ প্রান

 ঈদের ছুটিতে মহাসড়কে ঝরে গেল ৪৩ প্রান

           

সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল কোনো ক্রমেই থেমে নেই। ঈদের আগে থেকেই দুর্ঘটনায় বহু লোকের প্রানহানি ঘটেছে মহাসড়ক গুলোতে। এবার ঈদে এই মৃত্যুর মিছিল আরো অনেক গুন বেড়েছে। খালি হয়েছে বহু মায়ের কোল। ডাকতে পারবেনা হয়তো কেউ বাবা বলে, মা বলে, এমন করুন দৃশ্য ঘটে যাচ্ছে অহরহ।

ঈদের ছুটিকালে সড়কে মৃত্যুর থাবা থেকে বের হতে পারছেনা দেশ ও প্রশাসনের শত চেষ্টার পরও। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতো ঢাকঢোল পেটানো প্রচারনা চালালেও বাস্তবে তার প্রতিফলন ঘটছেনা। এবার ঈদের ছুটিতে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে তিন দিনে এ পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরো ১০৮ জন।

এদের মধ্যে সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। সিরাজগঞ্জে  পবিত্র ঈদুল ফিতরের দিনসহ আগে ও পরে তিন দিনে সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর ।

ঈদের ছুটিতে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে পৃথক সড়ক দুর্ঘটনায় সিদ্ধেশ্বরী কলেজের এক ছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন রিয়াজ আহমেদ কাওছার (১৮) ও সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী ফারহান আহমেদ ইমন (২০)। গত বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর সদর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল বেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ জন। এসময় আহত হয়েছেন আরো ২০ জন। আহতদেরকে এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৭ টার দিকে উপজেলার ধুলদি রেলগেট এলাকায় এ. কে. ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আহতদের তাৎক্ষনিক কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে বাসের হেলপার ও ড্রাইভার রয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে ঘরে ফেরা মানুষদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে  হচ্ছে। সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: