আমাদের দেশের শ্যামলা রঙ্গের ত্বকের জন্য নির্মিত ফ্লক্স এক হাজার ডাইওড মেশিন বাংলাদেশে ও রয়েছে । ত্বকের কোনো ক্ষতি না করেই , ত্বকের গভীরে প্রবেশ করে অবাঞ্ছিত লোম ও চুলকে অঙ্কুরে ধ্বংস করে । অন্য দিকে আধুুনিক কুলিং ব্যবস্থা চিকিৎসাকে নিরাপদ ও আরামদায়ক করে ।
কিউ - সুইচড এনডি ইয়াগ নামক লেজার দুটি ভিন্ন ধরনের মিশ্রিত রশ্মির সৃষ্টি করে ত্বকের গভীরে অবাঞ্ছিত চুলের ওপর কাজ করে । বাংলাদেশে ইনটেন্স পালস লাইট নামক অত্যাধুনিক লেজার মেশিন রয়েছে । যা একই নিয়মে কাজ করে কিন্তু সময় লাগে অনেক কম । কারন ,এর চিকিৎসা স্পট সাইজ অনেক বড় ।
এক্ষেত্রে চার সপ্তাহ পর পর চারটি সিটিং এর প্রয়োজন হয় । সব পদ্ধতিই ব্যাথামুক্ত ও রক্তপাতবিহীন ।
চুল অপসারনে এটি একটি বিস্ময়কর আবিস্কার ও শতভাগ কার্যকর চিকিৎসা পদ্ধতি ।
ব্রন নির্মূলে লেজার রশ্মির ব্যবহার
গত ১০ বছর ধরে ব্রন চিকিৎসায় ফোটন রশ্মি বিশ্বব্যাপি সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে । যে ব্যাকটেরিয়া ব্রনের জন্য দায়ী তা এ রশ্মি শোষন করে জীবানুকে ধ্বংস করে । তাই এ ক্ষেত্রে এ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন কমে যায় । এ চিকিৎসার সময়কাল ৬ থেকে ৮ সপ্তাহ এবং সপ্তহে এক থেকে দুইবার করতে হয় ।এটি খুব সহজ ও ব্যাথামুক্ত পদ্ধতি । তবে ধৈর্য্যসহকারে চালিয়ে যেতে হবে ।
মুখের সৌন্দর্য বৃদ্ধি ও ত্বকের দাগের চিকিৎসায় লেজার
কিউ সুইচড এনডি ইয়াগ দুটি তরঙ্গ দৈর্ঘ্যে কাজ করে এর সমাধান দেয় । ত্বকের কালো ও জন্মদাগ মুখের ত্বকের উপরিভাগের লোম ও রক্তনালীর সমস্যায় এ চিকিৎসা খুবই ফল প্রসু ।
ত্বকের টিউমার অপসারনে লেজার
কার্বন ডাই অক্সাইডযুক্ত লেজার ত্বকের টিউমার ও ক্যান্সার ,আচিল ও বয়সের ভাঁজের চিকিৎসায় অত্যান্তকার্যকর পদ্ধতি । সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এতে অ্যানস্থেসিয়ার প্রয়োজন হয় না । ব্যাথমুক্ত এ পদ্ধতিতে এক থেকে দুইবার চিকিৎসার প্রয়োজন হয় ।
ত্বকের ঘা ও অপারেশন পরবর্তী শুকানোর জন্য লেজার
ইনকোহারেন্ট ফোটন রশ্মির সাহায্যে উন্নাত চিকিৎসাব্যবস্থা ডায়াবেটিস ,আলসার ত্বকের প্রদাহ অপারেসন ,পরবর্তী ঘা শুকানোর জন্য লেজার ব্যবহৃত হয় ।


0 coment rios: