ধর্ম কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ধর্ম কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

করোনা মহামারীতে মুমিনদের কর্তব্য

করোনা মহামারীতে মুমিনদের কর্তব্য

মহান আল্লাহ তায়ালা মাঝে মধ্যে তার বান্দাদের ,ভয়,মুসিবত ও বিপদ দিয়ে পরীক্ষা করেন । এ সময় মুমিনেরা আক্ষেপ - বিচলিত ও দুঃখ পাবেনা । মহান আল্লাহ তায়ালা এ পরিস্থিতে তার বান্দাদেরকে ধৈর্য্যধারন করতে বলেছেন । পবিত্র আল কুরআনে বর্নিত হয়েছে, আর আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবো, কিছু ভয়, ক্ষুধা জান মাল এবং ফলফলাদির স্বল্পতার মাধ্যমে । আর হে নবী আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন । সূরা আল বাক্বারা, আয়াত-১৫৫ ।

 
প্রথমত মনে রাখতে  হবে পৃথিবীতে যত প্রকারের বালা মুছিবত আসে সবই মানুষের কৃতকর্মের জন্য আসে । এব্যাপারে আল্লাহ তায়ালা বলেছেন ,মানুষের কৃতকর্মের কারনে ,জলে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে । যার ফলে তাদের কোনো কোনো কর্মের শাস্তি তিনি তাদের আস্বাদন করান যাতে তারা ( তাদের কৃতকর্ম থেকে ) ফিরে আসে । সূরা রুম আয়াত ৪১ ।

মানবতার মুক্তির দূত হযরত মুহাম্দ ( সঃ ) বলেছেন , যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে ,তখন সেখানে মহামারী আকারে প্লেগের ( মহামারী ) প্রাদুর্ভার ঘটে । তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় , যা আগেরকার লোকদের মধ্য কখনো দেখা যায়নি । ইবনে মাজাহ ।

হযরত আয়শা ( রাঃ) থেকে বর্নিত , তিনি প্লেগ সম্পর্কে রাসূল ( সঃ ) কে জিজ্ঞাসা করলেন , আল্লাহর নবী ( সঃ ) বললেন , এটি হচ্ছে এক ধরনের শাস্তি । আল্লাহ যার ওপর  পাঠাতে ইচ্ছা করেন পাঠান । কিন্তু মহান আল্লাহ তায়ালা মহামারীকে মুমিনদের জন্য রহমত বানিয়েছেন । অতএব প্লেগে কোনো বান্দা যদি ধৈর্য্য ধারন করে । এবং এ বিশ্বাস নিয়ে যদি শহরে অস্থান করতে থাকে ,মহান আল্লাহ তার জন্য যা নির্ধারন করে রেখেছেন তা ছাড়া আর কোনো বিপদ তার উপর আসবে না । তাহলে সেই বান্দা শহীদের মর্যদা লাভ করবে । বুখারী । অতএব মহামারীতে বিচলিত না হয়ে, ধৈর্য্য ও আল্লাহ রহমত কামনার মধ্যে তা কাটিয়ে মুমিনের কর্তব্য ।

মহামারীতে করনীয়
যে কোনো বিপদ - আপদে বান্দা তার পাপের মহান আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রর্থনা করবে এবং শেষ আশ্রয় হিসেবে তারই নিকট ফিরে আসবে , এটাই মহান আল্লাহ তায়ালার প্রত্যাশা । আল কোরআনের একাধিক স্থানে বিপদে আল্লাহ মুখী হওয়ার নির্দেশ রয়েছে । তাই মহামারীর সময় মুমিনের প্রধান কাজ হলো , নিজের গুনাহের জন্য বিনীত হয়ে অশ্রুসিক্ত নয়নে মহান আল্লা্হর কাছে ক্ষমা প্রার্থনা করা । 

আল্লাহ বলেন , আমি তাদের শাস্তি দ্বারা পাকড়াও করলাম ,কিন্তু তারা তাদের প্রতিপালকের প্রতি বিনয়াবনত হলো না এবং কাতর প্রর্থনা ও করলোনা । সূরা মুমিনুন, আয়াত-৭৬ ।

বেশির ভাগ মাহামারীই সংক্রামক । তাই মহানবী ( সঃ ) মহামারী সংক্রামনরোধে ,আক্রান্ত অঞ্চলে যাতায়াত নিষিদ্ধ করেছেন । তাই মুমিন বান্দারা ঈমান ও আন্তরিকতার সাথে ধৈর্য্য ধারন করবে ।  মহানবী ( সঃ ) বলেছেন, কোথাও মহামারী দেখা দিলে আর তোমরা সেখানে অবস্থান করলে, সেখান থেকে তোমরা চলে এসোনা, আর যে অঞ্চল মহামারীতে আক্রান্ত সে অঞ্চলে তোমরা যেওনা । তিরমিজি ।


মহামারীতে যে দুয়া পড়তে হবে
হযরত আনাস ( রাঃ ) থেকে বর্নিত - রোগব্যাধী থেকে বাচার জন্য রাসূল (সঃ) পড়তেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারছী, ওয়াল  জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন ছাই ইল আসকাম ।

মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুক আমিন।

শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

টাঙ্গাইলের ২০১ গম্ভুজ মসজিদ

টাঙ্গাইলের ২০১ গম্ভুজ মসজিদ

টাঙ্গাইলের অনন্য স্থাপনা ২০১ গম্ভুজ মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে বেশি গম্ভুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনারবিশিষ্ট মসজিদ । এই মসজিদের নকশা করা হয়েছে ২০১ টি গম্ভুজ ও ৯ টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্নাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে । মসজিদটির পুরো কাজ এখনো শেষ হয়নি ।

২০১ গম্ভুজ মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা ইউনিয়নের দক্ষিন পাথলিয়া গ্রামে অবস্থিত । ২০১৩ সালের জানুয়ারী মাসে এই মসজিদের কাজ শুরু হয় । মসজিদটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যান ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে । 

এ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রাজিয়া খাতুন । এ মসজিদটি নির্মান করতে আনুমানিক প্রায় ১ কোটি টাকা খরচ হবে বলে ধারনা করা হচ্ছে । ২০১৭ সালে মসজিদটির কাজ শেষ হওয়ার কথা থাকলে ও তা এখনো শেষ হয়নি । 

প্রকাশ থাকে যে , মসজিদটির নির্মান কাজ শেষ হলে পবিত্র কাবা শরীফের ইমাম এসে নামাজের ইমামতি করে মসজিদটি উদ্বোধন করবেন । পৃথিবীর ইতিহাসে এতো সংখ্যক গম্ভুজবিশিষ্ট মসজিদ  নির্মান করা হয়নি । অত্যান্ত দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে ৮১ ফুট একটি গম্ভুজ রয়েছে ।

এই বড় গম্ভুজের চার পাশে ছোট ছোট ২০০ টি গম্ভুজ রয়েছে । এদের প্রত্যেকের উচ্চতা ১৭ ফুট করে । মূল মসজিদের চার কোনায় রয়েছে চারটি মিনার । এদের প্রত্যেকটির উচ্চতা ১০১ ফুট করে । পাশাপাশি আরো চারটি মিনার আছে ৮১ ফুট উচ্চতার । সবচেয়ে উচু মিনারটি মসজিদের পাশেই অবস্থিত ।এর উচ্চতা ৪৫১ ফুট । 

১৪৪ ফুট দৈর্ঘ্য ও ১৪৪ ফুট প্রস্থ দ্বিতল এই মসজিদটিতে একত্রে ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে । মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত আছে পুনাঙ্গ পবিত্র কোরআন শরীফ । যে কেউ বসে বা দাড়িয়ে দেয়ালে অঙ্কিত কোরআন শরীফ পড়তে পারবেন । 

মসজিদের প্রধান দরজা নির্মান করা হয়েছে ৫০ মন পিতল দিয়ে । আযান দেওয়ার জন্য সবচেয়ে  উচু মিনার বানানো হবে । মসজিদটি সম্পূর্ন শীতাতপনিয়ন্ত্রিত হলে ও সহস্রাধিক বৈদ্যুতিক পাখা যুক্ত করা হবে । 

১৫ বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত । মিহরাবের পাশে লাশ রাখার জন্য হিমাগার তৈরী করা হবে । এ ছাড়া এ মসজিদের পাশে আলাদা আর একটি ভবন নির্মান করা হবে । ঐ ভবনে থাকবে গরীব ও দুস্থ নারীদের জন্য বিনামূল্যে চিকিতসার জন্য হাসপাতাল ,এতিমখানা ,ও বিদ্যাশ্রম ইত্যাদি ।

সোমবার, ১৭ জুন, ২০১৯

জাকির নায়েককে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

জাকির নায়েককে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

ন্যায়বিচার ক্ষুন্ন হওয়ার আশঙ্কা থাকলে বিশ্ববিখ্যাত ইসলাম প্রচারক জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ ।ভারতের আদালতে অর্থ পাচার ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে ডঃ জাকির নায়েকের বিরুদ্ধে ।

ভারেতের পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠিক আবেদন করা হলেও ২০১৮ সালে তাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথীর মোহাম্মাদ ফেরত পাঠানোর ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন ।ভবিষ্যত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ও কয়েক মাস আগে বলেছিলেন ভারতের কাছে যৌক্তি তথ্যপ্রমান না পেলে জাকির নায়েককে ফেরত পাঠাতে চান না তারা ।

জাকির নায়েকের বিরুদ্ধে তরুনদের সন্ত্রাসবাদে উসকানি ঘৃন্যবাদী বক্তব্য ও সাম্প্রদায়িক উসকানির অভিযোগ এনেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এন আই এ) ।গত বছর মালয়েশিয়ার কাছে জাকির নায়েককে ফেরত চেয়ে আনুষ্ঠানিক আবেদন করে ভারত ।

মালয়েশিয়ার সঙ্গে ভারতের বন্দীবিনিয় চুক্তি থাকলে ও গত বছরের জুলাইয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথীর মোহাম্মদ বলেছিলেন ,যতদিন ওই বিতর্কিত ইসলামী চিন্তাবিদ মালয়েশিয়ায় কোনো সমস্যার সৃষ্টি না করে ততদিন পর্যন্ত তাকে মালয়েশিয়া থেকে তাকে ফেরত পাঠানোর কোনো চিন্তা তাদের নেই ।

জাকির নায়েককে ফেরত পাঠানোর আগে এ সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখতে চান বল ও জানিয়েছিলেন তিনি । ২০১৯ সালের  জানুয়ারীতে তার উত্তরসূরি আনোয়ার ইব্রাহীম বলেন , আমরা দেখেছি প্রধানমন্ত্রী মাহাথীর মোহাম্মাদ এরই মধ্যে এই বিষয়ে খতিয়ে দেখার কথা বলেছেন আমরা এই মামলায় ভারতের কাছ থেকে আরো যুক্তি পাওয়ার অপেক্ষেয় আছি ।