শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০

পা দিয়ে লিখে গোল্ডেন জি পি এ ৫ অর্জন মানিক রহমানের

মহান আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাহাই করতে পারেন ।জন্ম থেকেই দুই হাত নাই ফুলবাড়ীর মানিকের । তার পর ও সুস্থ ও স্বাভাবিক অন্যান্য শিক্ষার্থীর মতোই পা দিয়ে লিখে জে এস সিতে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে মা - বাবা ও শিক্ষকমন্ডলীর মুখ উজ্জল করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মানিক রহমান ।

অদম্য মেধাবী মানিক রহমান এ বছর ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে । তার রোল নম্বর ৬১৮০১৩ । গত মঙ্গলবার ফলাফল প্রকাশিত হওয়ার পর মানিকের গোল্ডেন জিপিএ ৫ পাওয়ার খবর শুনে সকলেই মুগ্ধ ।

শারীরিক প্রতিবন্ধী মানিক রহমান উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখান গ্রামের ঔষধ ব্যবসায়ী মিজানুর রহমান ও মরিয়ম বেগমের ছেলে । মা - বাবার বড় ছেলে মানিক রহমান জন্ম থেকেই  শারীরিক প্রতিবন্ধী । জন্ম থেকেই তার দুই হাত নেই । আবার একটি পা অন্যটির চেয়ে অনেকাংশে খাটো । কিন্তু পড়াশোনায় কখনো পিছিয়ে যায়নি মানিক রহমান ।

ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার জানান , শারীরিক প্রতিবন্দী হওয়ার পরে ও মানিক অন্যান্য শিক্ষার্থীর চেয়ে ভালো ফলাফল করায় আমরা সকলেই মুগ্ধ । সে জীবনে অনেক বড় হোক আমরা সকলেই এ দোয়া করি । আমিন ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: