সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯

ধেয়ে আসছে নিম্নচাপ বুলবুল

ধেয়ে আসছে নিম্নচাপ বুলবুল
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন ঘুর্নিঝড়ে রুপ নিয়েছে । বুলবুল নামের এই ঘুর্নিঝড়টি আর ও তীব্র গতি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসার খবরে উপকূলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে । বুলবুলের কারনে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে । আছড়ে পড়েছে বিশাল -বিশাল ঢেউ । বইছে ঝড়ো হাওয়া । এই অবস্থায় সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলের সবাই -গন্তব্যস্থানে ফিরতে শুরু করেছে  । 


আবহাওয়া দফতর সন্ধ্যা ৬ টার সর্বশেষ বুলেটিনে জানিয়েছে,ঘূর্নিঝড় বুলবুল মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিনে , চট্টগ্রাম বন্দর থেকে  ৮২০ কিলোমিটার দক্ষিন-দক্ষিন পশ্চিমে , কক্সবাজার থেকে  ৭৭৫  কিলোমিটার দক্ষিন - দক্ষিন পশ্চিমে ও পায়রা বন্দর থেকে  ৭৪০ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছে । এটি আরও ঘনীভূত হয়ে উত্তর - উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর ।


ঘূর্নিঝড় কেন্দ্রের  ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায়  ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে  ৮৮ কিলোমিটা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: