প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রন্ত রোগীর সংখ্যা । প্রতিন ৪০০ জনের ও বেশি ডেঙ্গু রোগে আক্রন্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে । এর একটি বড় অংশ জুড়ে রয়েছে শিশু । সরকারি হিসাবে ডেঙ্গু জ্বরে এ পর্যন্ত প্রায় ৫ জনের মৃত্যুর কথা বলা হলে ও ২২ জনের মৃত্যু বিষয় নিশ্চিত হওয়া গেছে । এর মধ্যে ১০ জনই শিশু রয়েছে । ডেঙ্গু আক্রন্ত রেকর্ড ছাড়ানোয় রাজধানীতে নেয়া হচ্ছে সতর্কতা।
স্বাস্হ্য অধিদপ্তরের ইর্মাজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী , গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রন্ত হয়েছেন ৪৭৩ জন । বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার আট শত তেইশ জন ।ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন ৩৯৩ জন । মিটফোর্ড হাসপাতালে রয়েছেন ১৮৮ জন , ঢাকা শিশু হাসপাতালে রয়েছেন ৬৫ জন ,
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১২২ জন , হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ১৬০ জন ,বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন , ইবনে সিনা হাসপাতালে ৪৫ জন , সেন্ট্রাল হাসপাতালে ৬৬ জন , ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ৬৬ জন এ্যাপোলো হাসপাতালে ৪৭ জন চিকিৎসাধীন রয়েছেণ । এ পর্যন্ত নিয়েছেন ৫ হাজার ৯৩৮ জন ।
গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছনে ৯৯ জন । মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন । হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৬০ জন এবং ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন । সারা দেশে ডেঙ্গু রোগে আক্রন্তের কয়েক লাখ ছাড়িয়ে গেছে বলে ধারনা করা হয়েছে ।
ডেঙ্গু আক্রন্ত অনেকেই হাসপাতালে ভর্তি না হওয়ায় এবং সব হাসপাতাল ও ক্লিনিকের পরিসংখ্যান সঠিকভাবে না পাওয়ায় ডঙ্গু রোগীর সংখ্যা প্রকৃত হিসাবের চেয়ে সরকারি হিসাব অনেক কম ।মৃত্যুর সংখ্যা ও একই অবস্থা প্রকৃত সংখ্যা পাওয়া খু্বই কষ্টসাধ্য হয়ে পড়েছে ।
এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে ২২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে । এদের মধ্যে ১০ জনই শিশু বলে নিশ্চিত হওয়া গেছে । গত ১৫ ই জুলাই স্কয়ার হাসপাতালে মারা গেছে লাবন্য আলিনা কাজী নামের এক জন ৪ বছরের শিশু । আর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে অনেক রোগী মারা গেছে ।
আমাদের ঢাকা দক্ষিন ও উ্ত্তর সিটির মেয়র সাঈদ খোকন ও আতিকুল ইসলাম জানান , ডেঙ্গুর উপদ্রব থেকে বাচার জন্য আমরা ডেঙ্গু নিধন প্রকল্প চালু করেছি এবং প্রতিটি এলাকা ও মহল্লায় ডেঙ্গু মশার ঔষধ দেওয়া হবে আর আমাদের সতর্ক থাকতে হবে ।
ভয়াবহ ঝুকিতে শিশুরা,
প্রতিদিন আক্রন্তের সংখ্যা প্রায় ৪০০ জন ।
মৃত্যু ২২ জনের ,
দেশ জুড়ে আক্রন্ত প্রায় কয়েক লাখ,
জ্বর অনূভব হলেই ডাক্তারের শরনাপন্ন হওয়ার পরামর্শ ।



0 coment rios: