রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

হে ফিভার বা অনবরত হাচি ।

হে ফিভার বা অ্যালার্জি হলে সেই রোগীর অধিক পরিমান হাচি হতে পারে । নাক দিয়ে সব সময় পানির মতো পড়তে থাকে এবং নাক বন্ধ হয়ে যায় এবং শ্বস-প্রশ্বাস নিতে কষ্ট হয় । এ রোগের উৎপত্তি সাধারনত ধূলাবালি থেকে ফুলের রেনু , তুলার আশ , বা রোগীর যেসব খাবার খেলে অ্যালার্জি হয়ে থাকে । এই অ্যালার্জির কারনে অনবরত হাচি হতে থাকে ।

বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় রোগীদের এ ধরনের উপসর্গ বেশি দেখা যায় । অর্থাৎ আমাদের দেশে বিশেষ ঋতুতে বিশেষ কোনো ফুল যেমন হতে পারে ঘাস ফুল ,সরিষা ফুল ইত্যাদি , এ ফুলের রেনু বাতাসের সঙ্গে মিশে নিঃশ্বাসের সঙ্গে মানুষে শরীরে প্রবেশ করে ও এলার্জির সৃষ্টি হয় । সাধারনত ঘাস ফুলের রেনু থেকে বেশি এলার্জি হয় ।

অনেক খাবার থেকে বা ধুলাবালি থেকে এলার্জি হয় , এ গুলো প্রায় সারা বছরই এ রোগের উপসর্গ হিসেবে দেখা যায় এ রোগের নাম হে ফিভার হলে ও এলার্জির কারনে হাচিতে জ্বর হয় না । কোন জিনিস থেকে এ রোগের সূত্রপাত হয় সেটা আগে নির্নয়ের চেষ্টা করতে হবে ।এরপর সাধারনত সেসব জিনিস থেকে একটু  দূরত্ব বজায় রাখলে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায় ।

হে - ফিভার এর লক্ষন ।

হে - ফিভার রোগ হলে রোগীর মধ্যে যেসব লক্ষন  দেখা দিতে পারে ,যেমন -

রোগীর চোখ চুলকায় এবং নাকের মধ্যে শিরশির করে ।

নাক দিয়ে পানি পানি পড়তে থাকে এবং বারবার হাচি আসে

মুখচোখ ফুলাফুলা থাকে এবং চোখ লাল হয়ে যায় ।

কোন জ্বর থাকেনা ।

পরামর্শ 
রোগীকে সতর্কতার চলাফেরা করতে হবে যেন ঠান্ডা বাতাস না লাগে । হাচি এবং নাকের পানি বন্ধ করার জন্য রোগীকে ক্লোরফেনিরামিন মেলিয়েট জাতীয় ওষুধ দেওয়া যেতে পার । ট্যাব ,আকারে যেগুলো দেওয়া হয় যেমন - হিস্টাসিন , পিরিটন ,হিস্টাল ইত্যাদি এবং যারা ট্যাব , খেতে পারেনা তাদের জন্য সিরাপ ও পাওয়া যায় । প্রতিদিন এক বা দুই চামচ করে তিনবার খাওয়ানো যাবে । 

অধ্যাপক ডাঃ এ কে এম মোস্তাফা হোসেন , বক্ষব্যাধি বিশেষজ্ঞ ,মেডিনোভা , মালিবাগ ঢাকা

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: