বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

বাড্ডায় গনপিটুনিতে হত্যায় ৪ জন গ্রেফতার

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গনপিটুনিতে তাছলিমা বেগম রেনু হত্যা তিনজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ । এর মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন । তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে । তবে এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে গনপিটুনিতে নেতৃত্বদানকারী হৃদয় নামের এক বখাটে ।

এদিকে তুবা এখনো যানে না যে তার মা আর পৃথিবীর বুকে বেচে নেই । সে জানে তার মা তার জন্য জামা আনতে গেছে । গতকাল বাচ্চু ( ২৫ ) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ । এর আগে রবিবার রাতে বাপ্পি , শাহীন ও জাফর নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে ।

গতকাল তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের তিন জনকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করে । এর মধ্যে জাফর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন । এর আগে চার আসামির জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে  আবেদন করেন  তদন্তকারী কর্মকর্তা । আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

বাড্ডা থানার পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান , রেনুকে পেটানোর ঘটনায় মূল আসামি হৃদয় নামের এক জনকে সনাক্ত করেছে পুলিশ । সে উত্তর বাড্ডা তার বাবা হানিফ আলির সবজির দোকানে কাজ করে । সে তেমন লেখাপড়া ও করে নি ,এলাকায় বখে যাওয়া ছেলেদের মধ্যে একজন । তাকে গ্রেফতার করার জন্য পুুলিশ অভিযান চালাচ্ছে ।
  
 মেয়ে তাসনিম তুবা জানেনা তার মা কোথায় আছে 
চার বছরের মেয়ে তাসনিম তুবা জানেনা তার প্রান প্রিয় মা কোথায় আছে , সে জানে তার মা তার জন্য জামা কাপড় কিনতে গেছে । তার মা যে দুনিয়ার বুকে আর বেচে নেই সে নাফেরার দেশে চলে গেছে । সে জানেনা , তাকে বুকে আগলে ধরার মতো , তাকে খাবার খাওয়ানোর মতো , গোসল করিয়ে দেওয়ার মতো ,তাকে বুকে নিয়ে ঘুম পারাবার মতো এই সুন্দর পৃথিবীতে আর কেউ নেই । তুবা এও জানেনা পারিবারিক কলহের জেরে তার বাবা তাদেরকে ছেড়ে চলে গেছে অনেক আগে । তাকে আগলে রাখার মতো এক মাত্র অবলম্বন ছিল তার মমতাময়ী মা সে ও মানুষ রুপি কিছু  পশুদের নির্মম ও নিষ্ঠুর অত্যাচারে চলে গেছে না ফেরার দেশে । 

রেনুর আত্বীয়দের বাসায় শোকের মাতাম
রেনু বেগমের আত্বীয়দের বাসায় যখন শোকের মাতাম চলছে ,তখন তার মেয়ে তাসনিম তুবা খেলায় মগ্ন ছিল , কখনো পুতুর আবার কখনো মায়ের ছবি হাতে নিয়ে পায়তারা করছে । সে তখন ও জানেনা , যে তার দরদী মা আর তাকে আম্মু বলে ডাকবে না । আর সে ও মা বলে আর কোনো দিন ডাকতে পারবে না । রাতের বেলায় মাকে জড়িয়ে ঘুমাতে পারবে না ,মায়ের মিষ্ঠি মুখের সেই ঘুম পারানোে গানটি আর শুনবে না ।  



 




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: