শনিবার, ১৩ জুলাই, ২০১৯

পদ্মা সেতুর মূল কাজের ৮১ শতাংশ শেষ

দেশি - বিদেশি চক্রান্ত আর গুজব উপেক্ষা করে দ্রুত এগিয়ে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর কাজ । এরই মধ্যে মূল কাজের ৮১ শতাংশ এবং সার্বিক কাজের ৭১ শতাংশ কাজ শেষ হয়েছে । যা দক্ষিন অঞ্চলের মানুষের বহু দিনের হৃদয়ের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে ।

পদ্মা সেতুর পাইলের সংখ্যা-
প্রকাশ থাকে যে, পদ্মা সেতুর মোট পাইলের সংখ্যা হলো  ২৯৪ টি । যার ইতিমধ্যে ২৯২ পাইলের কাজ সম্পন্ন  হয়েছে । বাক ২ টি পাইলের কাজ ও এ মাসের ১৫ তারিখের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে । এ ২ টি পাইলের কাজ শেষ হলে পদ্মা সেতুর মোট ৯৪ টি পাইলের কাজ শেষ হয়ে যাবে । 

মোট স্প্যান বসবে - 
পদ্মা সেতুতে মোট স্প্যান বসবে ৪১ টি । এরই মধ্যে ১৪ টি স্প্যান পিলারে বসছে । আর ও ১০ টি স্প্যান মাওয়া ঘাটের কুমারভোগ কনস্ট্রাশন ইয়ার্ডে এসে পৌচেছে সে গুলোর ফিটিংস এর কাজ চলছে । বাকি স্প্যান গুলোর তৈরী হচ্ছে চায়নাতে । পুরো সেতুতে ২৯৩১ টি রোডওয়ে  স্ল্যাব বসানো হবে । আর রেলওয়ে স্ল্যাব বসবে ২৯৫৯ টি । 

পদ্মা সেতুর পিলারের সংখ্যা - 
পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা ৪২ টি । এ পর্যন্ত ২৯ টি পিলারের কাজ শেষ হয়েছে । বাকি ১৩ টি পিলারের কাজ ও শেষের দিকে । এ পর্যন্ত সেতুর প্রায় দুই কিলোমিটার দৃশ্যমান হয়েছে । যা দেখতে খুবই দুন্দর দেখা যায় । এখানে দেশি - বিদেশি প্রায় ২৫ হাজার শ্রমিক কাজ করতেছে । 

পদ্মা সেতুর কাজ করছেন যে কোম্পানি - 
পদ্মা সেতুর মূল কাজ করেছেন চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি । নদী শাসনের কাজ করছেন দেশটির আর একটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন এবং প্রকল্প এলাকা জুড়ে তত্ত্বাবধায়নসহ কঠোর নিরাপত্তায় রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ।

ছয় দশমিক ১৫ কিলোমিটার এ বহুমূখী সেতুর  মূল আকৃতি হবে দোতলা । কংক্রিট ও স্টিল দিয়ে  নির্মিত হচ্ছে  এ সেতুর কাঠামো । জানা গেছে , পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা উভয় প্রান্তে ভায়াডাক্ট - এর পাইলিং  এবং পিলারের কাজ শেষে এখন গার্ডার স্থাপনের কাজ চলছে । এরই মধ্যে দুই প্রান্তে টোল প্লাজা এবং সংযোগ সড়ক নির্মান কাজ শতভাগ শেষ হয়েছে ।



পদ্মা সেতুতে মানুষের কল্লা ও রক্ত লাগবে এমন  গুজব ছড়ানোর প্রতিবাদে  কঠোর অবস্থানে আছেন র‍্যাব ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: