মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

সরকারি ভি আই পির অপেক্ষায় ফেরিতে প্রান গেল ছাত্রের

সরকারের এক জন যুগ্ন - সচিবের গাড়ির জন্য তিন ঘন্টা ফেরি আটকে রাখায় অ্যাম্বুলেন্সে প্রান গেল এক ছাত্রের । এ নিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে । সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া এ ঘটনায় কথিত ভি আই পি সরকারি কর্মকর্তাকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা । অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করছে নৌ পরিবহন মন্ত্রনালয় ।

গাড়িতে যে ছিলেন 
অবশ্যই ইতিমধ্যে জানা গেছে ,সে দিন সেই গাড়িতে ছিলেন এটুআই প্রকল্পে দায়িত্বরত যুগ্ন - সচিব আব্দুস সবুর মন্ডল । তার গাড়ির জন্যই তিন ঘন্টা ফেরি আটকে রাখা হয় । ফেরি আটকে রাখার  এ আদেশ দেন মাদারীপুরের ডি সি  মোঃ ওয়াহিদুল ইসলাম । সেই আদেশ মানতে মৃত্যুপথযাত্রীর আবেদন - নিবেদন ও শোনেনি ফেরিকর্তৃপক্ষ ।

জানা যায় , নড়াইলের কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র তিতাস ঘোষ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন তার স্বজনেরা । 
সেদিন রাত ৮ টায় যখন অ্যাম্বুলেন্সটি মাদারীপুরে কাঠালবাড়ী ১ নম্বর ফেরিঘাটে পৌছায় তখন কুমিল্লা নামের একটি ফেরি ঐ ঘাটেই ছিল । 

কিন্তু  সরকারের এটুআই প্রকল্পের যুগ্ন - সচিব মোঃ আব্দুস সবুর মন্ডল  এর গাড়ি যাবে -এই নির্দেশনা থাকায় ফেরি ছাড়তে দেরি করে ঘাট কর্তৃপক্ষ । 

তিতাসের স্বজনদের আহাজারী
ফেরি ছাড়তে দেরি করায় তিতাসের স্বজনরা বিআইডব্লিউটিএর এবং উপস্থিত পুলিশের হাতে পায়ে ধরে বার বার ফেরি ছাড়ার অনুরোধ করলে ও  কোনো  কাজে আসেনি তাদের অনুরোধ । এমনকি সরকারি জরুরী সেবার নাম্বার ৯৯৯ কল করেও কোনো কাজে আসেনি । শেষ পর্যন্ত সরকারি কর্মকর্তা আব্দুস সবুর মন্ডল এর গাড়ি ৩ ঘন্টা দেরি করে আসার পর রাত ১১ টায় ফেরি ছাড়ে । 

তিতাসের করুন মৃত্যু 
শেষ  পর্যন্ত ভি আই পি কর্মকর্তার গাড়ি আসার পর যখন ফেরি ছাড়ে তখন ও তিতাস ভালো ছিল কিন্তু যখন ফেরি মাঝ নদীতে আসলে এ্যাম্বুলেন্সেই তিতাস মারা যায় । তিতাসের মামা সাংবাদিকদের বলেন ,আমার বোন বিআইডব্লিটিএর লোকদের হাতে  পায়ে ধরলে ও তারা ফেরি ছাড়েনি ,তারা উল্টো বলেছে তারা ফেরি ছারলে নাকি তাদের চাকুরী থাকবে না । 

তদন্ত কমিটি
তিতাসের  মৃত্যু এবং ফেরি দেরিতে ছাড়ার ঘটনা তদন্ত করার জন্য যুগ্ন - সচিব শাহনওয়াজ দিলরুবা খানকে প্রধান করে কমিটি করেছে নৌ-পরিবহন মন্ত্রনালয় । এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রনালয়ের উপ - সচিব শাহ হাবিবুর রহমান হাকিম । দতন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে দতন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন নৌ - পরিবহন মন্ত্রনালয় । 

তিন ঘন্টা দেরিতে ফেরি ছাড়ার পর যখন ফেরি মাওয়ার ঘাটের কাছাকাছি পৌছলে তিতাস সুন্দর এই পৃথিবীর আলো বাতাস মায়া মমতা ছেড়ে চলে গেলো না ফেরার ভূবনে । শুধু ভিআইপির দোহাই দিয়ে ফেরি কর্তৃপক্ষ ফেরি দেরিতে ছাড়ার কারনে এবং তাদের খাম খেয়ালির কারণে ঝরে গেলো গোলাপের মত এক টুকরো প্রান । এভাবে তিতাসের মতো আর যেনো কারো অকালে


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: