বুধবার, ১২ জুন, ২০১৯

কারামুক্তি দিবসে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কারামুক্তি দিবসে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গনভবনে গিয়ে প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানান তারা । এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ,  তোফায়েল আহমেদ ,

সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন , বেগম মতিয়া চৌধুরী , অ্যাডভোকেট সাহারা খাতুন , আবদুল মতিন খসরু , সাধারন সম্পাদক ওবায়দুল কাদের , যুগ্ন সাধারন সম্পাদক ডাঃ দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক , প্রচার ও প্রকাশনা সম্পাদক ডঃ হাছান মাহমুদ , সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক , আ ফ ম বাবাউদ্দিন নাছিম , এ কে এম এনামুল হক শামীমসহ দলটির শীর্ষ নেতারা ।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন আওয়ামী লীগ ,যুব লীগ , ছত্র লীগ , স্বেচ্ছাসেবক লীগ , জাতীয় শ্রমিক লীগ , কৃষক লীগ , মহিলা আওয়ামী লীগ , যুব লীগ , বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম . সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো হয় ।

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব নাজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের নেতৃত্বে প্রাধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র কর্মকর্তারা ও শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান ।

উল্লেখ্য যে , সেনা সমর্থিত  ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬  জুলাই  কারাবন্দী হয়েছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা । জাতীয় সংসদ ভবনে স্থাপিত সাব-জেলে -১১ মাস কারাবন্দী থাকার পর ২০০৮ সালের ১১ জুন কারাবন্দী থেকে মুক্তি পান বঙ্গ বন্ধুর কন্যা দেশ রত্ন শেখ হাসিনা ।

সেদিন থেকে দিবসটিকে শেখ হাসিনার কারাবন্দী দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতা কর্মীরা ।তার এ কারাবন্দী দিবস হিসেবেই এ দিনটিকে পালন করা হবে ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: