সোমবার, ১৭ জুন, ২০১৯

জাকির নায়েককে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

ন্যায়বিচার ক্ষুন্ন হওয়ার আশঙ্কা থাকলে বিশ্ববিখ্যাত ইসলাম প্রচারক জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ ।ভারতের আদালতে অর্থ পাচার ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে ডঃ জাকির নায়েকের বিরুদ্ধে ।

ভারেতের পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠিক আবেদন করা হলেও ২০১৮ সালে তাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথীর মোহাম্মাদ ফেরত পাঠানোর ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন ।ভবিষ্যত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ও কয়েক মাস আগে বলেছিলেন ভারতের কাছে যৌক্তি তথ্যপ্রমান না পেলে জাকির নায়েককে ফেরত পাঠাতে চান না তারা ।

জাকির নায়েকের বিরুদ্ধে তরুনদের সন্ত্রাসবাদে উসকানি ঘৃন্যবাদী বক্তব্য ও সাম্প্রদায়িক উসকানির অভিযোগ এনেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এন আই এ) ।গত বছর মালয়েশিয়ার কাছে জাকির নায়েককে ফেরত চেয়ে আনুষ্ঠানিক আবেদন করে ভারত ।

মালয়েশিয়ার সঙ্গে ভারতের বন্দীবিনিয় চুক্তি থাকলে ও গত বছরের জুলাইয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথীর মোহাম্মদ বলেছিলেন ,যতদিন ওই বিতর্কিত ইসলামী চিন্তাবিদ মালয়েশিয়ায় কোনো সমস্যার সৃষ্টি না করে ততদিন পর্যন্ত তাকে মালয়েশিয়া থেকে তাকে ফেরত পাঠানোর কোনো চিন্তা তাদের নেই ।

জাকির নায়েককে ফেরত পাঠানোর আগে এ সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখতে চান বল ও জানিয়েছিলেন তিনি । ২০১৯ সালের  জানুয়ারীতে তার উত্তরসূরি আনোয়ার ইব্রাহীম বলেন , আমরা দেখেছি প্রধানমন্ত্রী মাহাথীর মোহাম্মাদ এরই মধ্যে এই বিষয়ে খতিয়ে দেখার কথা বলেছেন আমরা এই মামলায় ভারতের কাছ থেকে আরো যুক্তি পাওয়ার অপেক্ষেয় আছি ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: