মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

ভেড়া পালন করে স্বাবলম্বী মনোহরদীর তোফাজ্জল

নরসিংদীর মনোহরদী পৌরসভাধীন চন্দনবাড়ি এলাকার তোফাজ্জল হোসেন।পেশায় ছিলেন একজন মসলা ব্যবসায়ী । প্রায় ২৫ বছর আগে ব্যবসা করার পাশাপাশি তিনি বাড়তি উপার্জনের জন্য বাড়িতে গরু পালন করতেন। কিন্তু গরু কিনে আনার কিছু দিন পর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেত । এভাবে কিছুদিন পর পর গরু মারা যাওয়ায় তোফাজ্জল হোসেন গরু পালন নিয়ে হতাশ হয়ে পড়ে যান ।

এ সময় বাড়ি থেকে গরুর রোগজীবানু দূর করার জন্য বাবা আব্দুল কুদ্দুস ও দাদা আব্দুল হামিদের পরামর্শ অনুযায়ী বাড়িতে একটি পুরুষ ভেড়া নিয়ে আসেন । এর কিছু দিন পর একটি স্ত্রী ভেড়া কিনে আনার পর শুরু হয় দুই ভেড়ার সুখের সংসার । দিন বাড়ার সাথে সাথে ভেড়া বাচ্চা দিতে থাকে আর কয়েক বছরের মধ্যেই তোফাজ্জলের বাড়িতে তৈরি হয় ভেড়ার খামার।

বর্তমানে তোফাজ্জল হোসেনের ভেড়ার খামারে প্রায় ষাটটির ও বেশি ভেড়া আছে ।এই ভেড়া বিক্রি করেই চলছে তোফাজ্জলের পরিবার । পাশাপাশি প্রতি বছর তার ভালো অংকের টাকা সঞ্চয় হিসাবে থাকে।তোফাজ্জল হোসেনের সাথে কথা বলে জানা যায়,ভেড়া পালনের জন্য তেমন বেশি পুজির প্রয়োজন হয় না । তেমনি মোটা অংকের খরচ ও হয় না। তাই অল্প পুঁজিতে ভেড়া পালনে অনেক লাভ পাওয়া যায়।

হোসেন জানান , সকাল বেলা ঘুম থেকে উঠে ভেড়ার ঘরের দরজা খুলে দিলে দলবদ্ধভাবে তারা মনোহরদী বাজারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে । বাজার , পৌরসভার ডাস্টবিন ও রাস্তায় ফেলে দেয়া মানুষের খাবারের উচ্ছিষ্ঠ খেয়ে থাকে । সারা দিন এভাবে তারা খাবার খেয়ে বিকাল বেলা তারা আবার দলবদ্ধভাবে বাড়িতে ফিরে আসে ।

সন্ধ্যায় বাড়িতে আসলে সামান্য ভূশি ও আটার সাথে পাণি মিশিয়ে দিলে সেগুলো খেয়ে তারা ঘরে গিয়ে শুয়ে থাকে । এভাবে তারা প্রতিদিন সকাল বেলা বেড়িয়ে পড়ে আবার বিকাল বেলা ঘরে ফিরে আসে।ভেড়া মুক্তভাবে পালন করতে কোনো সমস্যা হয় না , তেমন কোনো রোগবালাই ও হয় না ।প্রতি তিন মাস পর পর চারটি ভ্যাকসিন দিলেই চলে ।

একটি স্ত্রী ভেড়া জন্মগ্রহনের ১৪ মাস পর বাচ্চা দিয়ে থাকে । প্রথমবার একটি বা দুটি বাচ্চা দিলে ও বয়স বাড়ার সাথে সাথে তিন থেকে চারটি বাচ্চা দিয়ে থাকে।একটি ভেড়া জন্মের পর থেকে পাঁচ বছর পর্যন্ত ১৩-১৫ বার বাচ্চা দিয়ে থাকে । ভেড়ার গোস্তে এলার্জি সংক্রান্ত কোনো সমস্যা না থাকার কারনে ভেড়ার গোস্তের চাহিদা আস্তে আস্তে বাড়তে আছে ।

তোফাজ্জল হোসেন তার বাড়ির উঠানে ভেড়াগুলোকে কাঁঠাল পাতা  খাওয়াচ্ছেন ।প্রতিটি ভেড়ার মূল্য ১৫-২০ হাজার টাকা দরে বিক্রি করা হয় । কোরবানির আগে তোফাজ্জল হোসেনকে ভেড়া ক্রয়ের জন্য অগ্রিম অর্ডার দিয়ে থাকে । এতে প্রতি বছর তার ১লক্ষ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় ।

আমাদের লেখা ও পরামর্শ যদি আপনার কোনো  উপকারে আসে তাহলে শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন । আল্লাহ হাফেজ

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: