বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসানের কাছে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সেঞ্চিরী দেখতে চাই । লিটন ,তামিম ,মিরাজ , মোট কথা হলো বাংলাদেশের সব খেলোয়াড়কে নিজ নিজ দায়িত্ব নিয়ে খেলতে হবে । যখন যার দায়িত্ব আসবে দলের ,এবং বাংলাদেশের ১৬ কোটি মানুষের মুখে হাসি ফুটানোর স্বার্থে তা পালন করতে হবে ।
একটি প্রবাদ আছে,
মেঘ দেখে করিস নে ভয় ,
আড়ালে তার সূর্য আছে ।
তাই অস্ট্রেলিয়ার খেলোয়ারদেরকে ভয় পাওয়ার কোনো কারন নেই । আমরা বাঘ আমাদের গর্জনে ওরা তচনচ হয়ে যাবে । নটিংহ্যামের আকাশ , বাতাস ও মাটি আজ বাঘের গর্জনে কেঁপে উঠবে । বিশ্ব দেখবে আজ বাংলার বাঘের থাবা , কেমনে জয় ছিনিয়ে আনতে হয় ।
শুধু আত্ববিশ্বাস -ধৈর্য ও মহান আল্লাহর রহমতই পারে এক জন মানুষের স্বপ্ন পুরন করতে । তাই আমাদের প্রত্যেক খেলোয়াড়কে আত্ববিশ্বসের সাথে ধৈর্য ধরে খেলতে হবে । কোনো ক্রমেই পরাজয়কে মনের ভিতরে আনা যাবেনা । শুধু স্বপ্নে দেখতে হবে জয় আর জয় । বাঘের মত থাবা মেরে জয় ছিনিয়ে আনতে হবে।
আজ ১৬ কোটি মানুষের মনে একটাই শুধু আশা বাংলাদেশের জয় । আজ বাংলাদেশ জিতবে ,আজ জিতবে বাংলার ১৬ কোটি মানুষের হৃদয় । বাংলার ক্রিকেটপ্রেমিকদের একটা আশা ,বাংলা ছেলেরা আজ জয় ছিনিয়ে আনবেই ইন-শা-আল্লাহ ।



0 coment rios: