মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

পবিত্র মাহে রমজানের ফজিলত ও গুরুত্ব

মহান আল্লাহ তায়ালা মানব জাতিকে সৃস্টি করেছেন এক মাত্র তার ইবাদত করার জন্য । তাই তিনি পবিত্র আল কোরআনে জানিয়ে দিয়েছেন, আমি জীন ও মানব জাতিকে সৃস্টি করেছি এক মাত্র আমার ইবাদতের জন্য । তাই সিয়াম বা রোজা মুসলমানদের একটি গুরুত্বপূর্ন ইবাদত। মহান আল্লাহ পবিত্র কোরআনে ফরমাইয়াছেন- হে ঈমানদারগন আমি তোমাদের উপর সিয়াম বা রোজা ফরজ করিয়াছি ,যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল । যাতে তোমরা মুত্তাকী হতে পারো । ( বাক্বারা - ১৮৫ ) ।


সিয়াম বা রমজান এর অর্থ
সিয়াম হলো আরবি শব্দ, এর আভিধানিক অর্থ হলো- বিরত থাকা, দূরে থাকা ।

পারিভাষিক অর্থ হলো- সিয়ামের নিয়তে সুবহে সাদিক অর্থাৎ ফজরের আযানে একটু আগ থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু পানাহার, স্ত্রী সহবাস ও যাবতীয় খারাব কাজ থেকে দূরে থাকা বা বিরত থাকা । 

সিয়াম বা রমজানের গুরুত্ব
সিয়াম একটি গুরুত্বপূর্ন ফরজ ইবাদত । এর জন্য সীমাহীন বিনিময় রয়েছে । এটি এমন একটি ইবাদত যার প্রতিদান মহান আল্লাহ তায়ালা নিজ হাতে তার প্রিয় বান্দাদেরকে প্রদান করিবেন । সিয়াম ব্যতীত পৃথিবীতে এমন কোন ইবাদত নেই যার প্রতিদান মহান আল্লাহ তায়ালা নিজে দিবেন । 

সিয়াম সম্পর্কে হযরত আবু সাঈদ খুদরী ( রাঃ ) আনহু বলেন- হযরত নবী করিম (সঃ) বলছেন, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, মহান আল্লাহ তায়ালা জাহান্নামকে তার নিকট হতে ১০০ বছরের পথ দূরে করে দিবেন । (সিলসিলা ছহীহাহ ২২৬৭/২৫৬৫)

হযরত আবু হুরায়রা (রাঃ) আনহু বলেন, রাসূল (সঃ) বলেছেন, যখন রমজান মাস আসে, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত শয়তানকে শৃংখলিত করা হয় । (সিলসিলা ছহীহাহ হা ২২০৭/১৩০৭)

সাহারী খাওয়া সম্পর্কে হযরত আনাস (রাঃ) হতে বর্নিত তিনি বলেন, রাসূল (সঃ) বলেছেন, তোমরা সাহারী খাও, কেননা সাহারীতে বরকত রয়েছে । মুুত্তাফাক্ব আলাইহ, বাংলা মিশকাত হা/১৮৮৫

হযরত আবু  হুরায়ারা ( রাঃ ) বলেন, রাসূল (সঃ) বলেছেন, সিয়াম হচ্ছে ঢাল স্বরুপ এবং জাহান্নাম থেকে বাচার একটি স্থায়ী দুর্গ । আত-তারগীব হা-১৩৮২ । 

সর্বোপরি কথা হলো, প্রত্যেক সুস্থ বালেগ ও বালেগা মুসলমান বান্দা এবং বান্দীদের উচিৎ মাহে রমজানের প্রত্যেকটি রোজা রাখা উচিৎ । আল্লাহ আমাদের সকলকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক আমিন ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 টি মন্তব্য: